IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে রাজশাহীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে রাজশাহীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগর ভবন থেকে একটি বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার সম্মুখে ছিল ব্যান্ড দল। আর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন বেলুন ও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন সম্বলিত ছোট ছোট পতাকা। আনন্দ শোভাযাত্রাটি নগর ভবন থেকে শুরু হয়ে দড়িখরবোনা মোড় হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নিউ মার্কেট হয়ে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়।

এরআগে নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, দুপুর ২টায় ৭৬টি পায়রা অবমুক্তকরণ, কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান।

আরও উপস্থিত ছিলেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31