IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, অধ্যক্ষকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, অধ্যক্ষকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : শিক্ষাগতযোগ্য নিয়ে প্রশ্ন ওঠায় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরের শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষকে নির্যাতন, অবৈধভাবে বরখাস্ত করা ও সভাপতির দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগি অধ্যক্ষ রুহুল আমিন।

বুধবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অধ্যক্ষ রুহুল আমিন।

অধ্যক্ষ বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির কার্যক্রম চলতি বছরের ১৩ জানুয়ারী শুরু হয়। সে সময়ে এই কমিটির সভাপতি মাহাবুব আলম বাবুর শিক্ষাগতযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় শুরু থেকেই সভাপতি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় সভাপতি ১২ মে দুইজন র্শিক্ষক প্রতিনিধির সামনে জোরপুর্বক অফিস হতে ১০নং রেজুলেশন খাতা নিয়ে গেলে তিনি এ নিয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

তিনি আরও বলেন, ২৩ মে তিনি রেজুলেশন বইয়ের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে ২৫ মে তারিখ বিবাদী পক্ষের নিকট নোটিশ জারী হয়। কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও সভাপতি আইন অমান্য করে চলতি বছরের ৮ জুলাই তাঁকে বরখাস্তের রেজুলশন করেন। এই রেজুলেশন করার জন্য সদস্যদের নিকট থেকে ফাঁকা খাতায় স্বাক্ষর নেন। পরবর্তীতে সভাপতি তাঁর নিজের ইচ্ছামত মনগড়া আলোচ্যসূচী সংযোগ করে বরখাস্তের রেজুলশন তৈরী করেন। বরখাস্তের এই রেজুলেশন সম্পর্কে সদস্যরা অবহিত নন বলে জানান তিনি। এই অবহিত না থাকার বিষয়টি পরিচালনা পর্ষদের ৯জন সদস্য লিখিতভাবে বোর্ড চেয়ারম্যানকে অবহিত করেন।

কিন্তু বোর্ড চেয়ারম্যান এখন পর্যন্ত কোন প্রকার পদক্ষেপ না নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। এছাড়াও সভাপতির নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের প্রতি অতিষ্ঠ হয়ে পরিচালনা পর্ষদের ৯জন সদস্য নিজ নিজ পদ হতে ৬ থেকে ৮আগস্ট ২০২২ ইং তারিখের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র ডাকযোগে সভাপতির নিকট এবং হাতে হাতে শিক্ষাবোর্ড চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও অধ্যক্ষকে জমা দেন।

তিনি উল্লেখ করেন, সভাপতি প্যাড ও স্বারকলিপি ছাড়া একটি সাদা কাগজে বরখাস্তের চিঠি লিখে পিয়নের হাত দিয়ে তাঁর বাসায় পাঠিয়ে দেন। যা সম্পূর্ন নিয়ম বহির্ভূত। একজন অধ্যক্ষকে বরখাস্ত করতে হলে পর পর তিনবার কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। কিন্তু তিনি এ ধরনের কোন নোটিশ তিনি আজও আপনি। এদিকে ৯জন সদস্য পদত্যাগ করায় পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য ১৩ আগস্ট ২০২২ ইং তারিখ এডহক কমিটি গঠনের জন্য বোর্ডে ডিও প্রদান করেন। অধিকাংশ সদস্য পদত্যাগ করলে সাথে সাথে কার্যকর হ বাংলাদেশ গেজেট ২০০৯,৩০ এর ৩ ধারা অনুযায়ী।

তিনি আরও বলেন, ২৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ৩৫জন শিক্ষক-কর্মচারীর স্বাক্ষর বিহিন বেতন বিল এবং বোর্ডের অনুমতি চিঠি ছাড়াই অনিয়ম করে করে সম্পূর্ন অবৈধভাবে অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অকার্যকর সভাপতির স্বাক্ষরের ভিত্তিতে সোনালী ব্যাংক পুঠিয়া শাখার ম্যানেজার নিজের ইচ্ছায় তাঁর অর্ধেক বেতন বিলসহ অন্যান্য শিক্ষকদের বেতন জমা দেন। কিভাবে তিনি বোর্ডের অনুমতি বা কমিটির সিদ্ধান্ত ছাড়া তাঁর অর্ধেক বেতন বিল নির্ধারণ করেন বলে প্রশ্ন রাখেন।

অধ্যক্ষ বলেন, ১ অক্টোবর প্রতিষ্ঠানের কাজ শেষ করে দুপুর ১টার দিকে তিনি জরুরী কাজে বাসায় গেলে এই সুযোগে সভাপতি অবৈধভাবে তার মনোনীত ১৪তম শিক্ষককে অধ্যক্ষের চেয়ারে বসান। পরে অফিসের নির্ধারিত তালা না দিয়ে একটি নতুন তালা লাগিয়ে দেন। পরে তিনি বিকেলে গিয়ে অফিসের নির্ধারিত তালা লাগিয়ে আসেন। এর পরের দিন ২ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে সকলের সামনে কাঁর লাগানো তালা ভেঙ্গে ফেলে সভাপতি।

এরপর তাঁর ভাড়া বাসার সামনে এসে জোরে জোরে চিৎকার করে বলতে থাকেন তালা ভাঙ্গার কথা। সেইসাথে নিচে আসার জন্য ডাকতে থাকেন। তিনি নিচে নেমে আসলে সভাপতি তাঁর গেঞ্জির কলার ধরে মারতে শুরু করলে তাঁর স্ত্রী এসে প্রতিহত করেন। এরই একপর্যায়ে সভাপতির আনা বাঁশের গুতাতে সভাপতিরই হাত কেটে যায়। এসময়ে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন বলে জানান অধ্যক্ষ। তিনি কাউকে মারপিট করেননি। আর চাইনিজ কুড়াল ও রড দিয়ে আঘাত করাতো দুরের কথা তাদের হাতে কোন অস্ত্র বা লাঠিসোটা কিছুই ছিলোনা বলে জানান অধ্যক্ষ। আর তার ছোট ভাই ঘটনার সময়ে নিজ প্রতিষ্ঠানে থাকায় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গভর্নিং বডির পদত্যাগকারী সদস্য বাবলু অধ্যক্ষের স্ত্রী নার্গিস আক্তার।

এ বিষয়ে জানতে সভাপতি মাহবুবু আলম বাবুকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, অধ্যক্ষ রুহুল আমিনের নানাবিধ দুর্নীতি রয়েছে। তিনি বিভিন্ন সময়ে মনগড়া রেজুলেশন করেছেন যা তিনি জানেন না। এছাড়াও শিক্ষকদের সাথে অধ্যক্ষের সম্পর্ক ভাল নাই। আর তিনি কাউকে মারেন নি। উপরোন্ত তাঁকেই অধ্যক্ষ ও স্ত্রী মিলে মারপিট করেছেন বলে জানান সভাপতি। তবে তিনি এর শেষ দেখে ছাড়বেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31