IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধণ দিবস উদযাপন

রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধণ দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধণ দিবস-২০২২ উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় জন্ম নিবন্ধণ কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর হিসেবে ১৭ নম্বর ওয়ার্ড প্রথম স্থান, ২৩নং ওয়ার্ড ২য় স্থান ও ২৮নং ওয়ার্ড ৩য় স্থান অর্জন করায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বলিষ্ঠ নেতৃত্বে রাজশাহী আজ দেশের অন্যান্য সিটির তুলনায় সকল দিকে এগিয়ে। পরিচ্ছন্ন পরিবেশ, বায়ু দুষণ রোধ, ইপিআই কার্যক্রমে পরপর দশবার দেশ সেরা, এছাড়াও জন্ম নিবন্ধণ কার্যক্রমে প্রথম স্থান অর্জন রাজশাহীকে আরও গৌরবান্বিত করেছে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, ০-৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধণ বাধ্যতামূলক। শিশুর জন্মেও ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে জন্ম নিবন্ধণের ফরম যথাযথভাবে পূরণ সাপেক্ষে তা জমা দিয়ে জন্ম নিবন্ধণ করুন এবং বিনামূল্যে জন্ম সনদ গ্রহণ করুন। জন্ম নিবন্ধণ শিশুদের নাগরিকত্ব ও জাতীয়তার অধিকার। বাল্য বিবাহ প্রতিরোধ, আইনগত সহায়তা, স্কুলে ভর্তি, পাসপোর্ট পাওয়া, ভোটার তালিকা, স্বাস্থ্যসেবা, বিবাহ নিবন্ধীকরণসহ নানাবিধ কাজে আবশ্যকতা রয়েছে। সঠিক সময়ে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পন্নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হবার পরামর্শ প্রদান করা হয়।

রাসিকের জন্ম ও মৃত্যু নিবন্ধণ স্থায়ী কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ। রাজশাহী মহানগরীর জন্ম-মৃত্যু নিবন্ধণ বিষয়ে সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, জন্ম মৃত্যু নিবন্ধণ কর্মকর্তা নাজমা খাতুন, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, জন্ম-মৃত্যু নিবন্ধণ বিষয়ে সফলতার অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য দেন, ১৭নং ওয়ার্ডের টীম লিডার আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম। সভায় রাসিকের বিভিন্ন ওয়ার্ডের সচিব, ডাটা এন্ট্রি অপারেটর, টীম লিডার ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দিবসটি উদযাপন উপলক্ষে নগরভবন হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে এসে শেষ হয়। র‌্যালীতে রাসিকের সকল কর্মকর্তা ও সচিব, ডাটা এন্ট্রি অপারেটর, টীম লিডার ও স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31