IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> মোহনপুরে জেলা পরিষদের পোষ্টার লাগাতে গিয়ে গ্রাম পুলিশকে মারধর, অতঃপর মামলা

মোহনপুরে জেলা পরিষদের পোষ্টার লাগাতে গিয়ে গ্রাম পুলিশকে মারধর, অতঃপর মামলা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের পোস্টার টানাতে গিয়ে দায়িত্বরত গ্রাম পুলিশ আসাদুল ইসলাম ও সোহাগ হোসেনকে মারধরের অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের নির্বাচনী এজেন্ট আবু রায়হান মাসুদসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে জেলার মোহনপুর থানায় গ্রাম পুলিশ আব্দুল ওহাব বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

হড়গ্রাম ইউনিয়নের অ্যাড. লতিফের ছেলে আবু রায়হান মাসুদসহ মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামের নাসির উদ্দীন প্রামাণিকের ছেলে আব্দুল মালেক নয়ন (৩৫), রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার মৃত সাইফুদ্দিন মিয়ার ছেলে আবু সুফিয়ান সম্রাট (৩০), মৃত আবুল হোসেনের ছেলে আশিকুল ইসলাম নিটু (৪৫), মৃত এ্যাড. মাহাতাব উদ্দিনের ছেলে এ্যাড. গোলাম আযম ফারুক (৫৩), মনিমুল হকের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), নগরীর লক্ষীপুর এলাকার মৃত নকির উদ্দিন শেখের ছেলে মোহাম্মাদ আলী (৫৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে তিনটি মাইক্রোবাস নিয়ে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আকতারের মোটরসাইকেল প্রতীকের পোস্টার মারতে যান আবু রায়হান ও তার কয়েকজন সহযোগী। এসময় তারা দায়িত্বরত গ্রাম পুলিশদের ইউনিয়ন পরিষদের দরজা খুলতে বলেন। গ্রাম পুলিশরা গভীর রাতে ইউনিয়ন পরিষদের দরজা খুলতে অপারগতা প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে আসামিরা স্থান ত্যাগ করে পরবর্তীতে দলবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদের দরজার তালা ভেঙে দায়িত্বরত গ্রাম পুলিশদের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনা জানতে পেরে গ্রামবাসী তাদের ঘিরে রেখে গণধোলাই দেয়। গ্রামবাসীর রোশানলে পড়ে পালাতে গিয়ে এক আওয়ামী লীগ কর্মীকে মোতালেব কে তাদের মাইক্রোস চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31