IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> রাজশাহী >> শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপনে রাজশাহীতে সাজসাজ রব

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপনে রাজশাহীতে সাজসাজ রব

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (১৮ অক্টোবর)।

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস-২০২২ রাজশাহী মহানগরীতে যথাযথভাবে উদযাপনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেখ রাসেল দিবস উদযাপনে রাজশাহী মহানগরী সেজেছে বর্ণিল সাজে। অসংখ্য রঙিন পতাকা ও ব্যানার-ফেস্টুন ছেয়ে গেছে শহর। নগরীর প্রতিটি সড়ক বিভাজকে শোভা পাচ্ছে রঙিন পতাকা এবং সকল গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন। নগর ভবনে ড্রপ ডাউন ব্যানার টাঙানো সহ সাজানো হয়েছে ব্যানার-ফেস্টুনে। নগরীর সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে, সাহেব বাজার জিরোপয়েন্ট ও রেলস্টেশনে বিশাল আকৃতির ওভার হেড ব্যানার টাঙানো হয়েছে। এসব ব্যানার-ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ রাসেলের দুলর্ভ বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে।

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপনে উপলক্ষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১০টা ১৫ মিনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ১০টা ৩০ মিনিটে বেলুন- ফেস্টুন উড়ানো, বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, ১১টায় মোমবাতি প্রজ্জলন ও কেক কাটা, ১১টা ৩০ মিনিটে নগর ভবনের বঙ্গবন্ধু কর্ণার চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ড্রপ ডাউন, ওভার হেড ব্যানার, ফেস্টুন ও ৪০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে প্রদর্শন করা হচ্ছে ব্যানার। বাদ যোহর শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনা করে রাজশাহী মহানগরীর সকল মসজিদ এবং সুবিধানজক সময়ে মন্দিরে, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থণার আয়োজন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031