IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> চারঘাটে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান, জেলে আটক

চারঘাটে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান, জেলে আটক

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।

চারঘাট নৌপুলিশের সহযোগীতায় গত ১৩ দিনে অভিযানে ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, প্রায় ৫ কেজি মা ইলিশসহ দুইজন জেলেকে আটক করেছে।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফ, নৌ ফাড়ির ইনচার্জ বেলাল হোসেনসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরে জব্দকৃত এইসব অবৈধ জাল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জেলেকে হাজির করলে শুনানি শেষে আর কোনদিন অবৈধভাবে ইলিশ মাছ ধরবে না এই মর্মে মুচলেকা দিলে মা ইলিশ সংরক্ষন আইনে ১ হাজার টাকা জরিমান করে ছেড়ে দেয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ বলেন, উপজেলা প্রশাসন ও চারঘাট নৌ ফঁড়ির সহযোগীতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২২ উপলক্ষে সারা দেশের ন্যায় গত ৭ই অক্টোবর থেকে মা ইলিশ আহরণ রোধে পদ্মা ও বড়াল নদীতে অভিযান অব্যহত রয়েছে। পাশাপাশি ইলিশ বাজারজাতকরণরোধে উপজেলার প্রতিটি বাজারগুলোতে অভিযান অব্যহত রয়েছে।

তিনি আরও বলেন, মাছ ধরা বন্ধে জনসচেতনায় উপজেলা মৎস্য অধিদপ্তর মাইকিং, উঠানবৈঠক ও উপজেলার বিভিন্ন হাটবাজারে মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। এছাড়া ভিজিএফ আওতায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৫শত ৭০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা আগামী দু-একদিনের মধ্যে বিতরণ করা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31