IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকের ঘটনায় থানায় অভিযোগ রাবি প্রশাসনের

রামেকের ঘটনায় থানায় অভিযোগ রাবি প্রশাসনের

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্টদের বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২২ অক্টোবর) বিকাল ৫টার দিকে নগরীর রাজপাড়া থানায় এই অভিযোগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

এ ব্যাপারে রেজিস্ট্রার বলেন, শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রামেকে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় একটি মামলা দায়েরের জন্য একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কেননা সেদিন শিক্ষার্থীরা আহত ছাত্রকে হাসপাতালে নিলে সঠিক সময়ে যথাযথ চিকিৎসা পায়নি। তাই তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করে। কিন্তু হাসপাতালের স্টাফ ও সংশ্লিষ্টরা তাদের অবরুদ্ধ করলে ঝামেলা বাঁধে। এসময় হাসপাতালের স্টাফ, ডাক্তার ও সংশ্লিষ্টদের আঘাতে গুরুতর আহত হয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এস. জে. এম শাহরিয়ার শহীদ হবিবুর রহমান হলে উপরতলা থেকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে জরুরি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু গুরুতর আহত ও রক্তাক্ত শাহরিয়ারকে সেখানে কোননো প্রকার চিকিৎসা প্রদান করা হয়নি এবং তাকে আইসিইউ-তে না নিয়ে ৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক ডাকাডাকির করলে, দায়িত্বরত চিকিৎসক ও নার্স আহত শাহরিয়ারের কাছে দেরিতে আসেন এবং নানা অযুহাতে চিকিৎসা প্রদানে কালক্ষেপণ করতে থাকেন। ফলে ৮ নম্বর ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসায় বিলম্ব ও বিনা চিকিৎসায় শাহরিয়ারের মৃত্যু হয়। চিকিৎকেরা সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে শাহরিয়ারের বাঁচার সম্ভবনা ছিল বলে ছাত্রদের বিশ্বাস।’

এতে আরও বলা হয়েছে, ‘ডাক্তার/নার্সদের সঠিক সময়ে চিকিৎসা না করা এবং তাদের দায়িত্বে ও কর্তব্যে অবহেলাজনিত কারণে শাহরিয়ারের মৃত্যু ঘটায় রাবি শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়ে। এহেন অবস্থায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করতে থাকে। সেই সময় ৮ নম্বর ওয়ার্ড ও তার আশপাশের ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক/ ইন্টার্ন/ নার্স/ব্রাদার/আনসার ও তাদের উচ্ছৃঙ্খল সহযোগীরা ন্যাক্কারজনকভাবে বিশ্ববিদ্যালয়ের শোকার্ত শিক্ষার্থীদের অবরুদ্ধ করেন। তারা অকথ্য গালিগালাজ করেন এবং আকস্মিকভাবে হামলা চালান। তারা হামলার সময় লাঠি এবং শল্যচিকিৎসায় ব্যবহৃত ধারালো যন্ত্রসামগ্রী দিয়ে বিশ্ববিদ্যালয়ের আনুমানিক শতাধিক শিক্ষার্থীকে গুরুতরভাবে আহত করেন। আহত শিক্ষার্থীদের অনেকে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই আহত শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য মামলা এজহারভুক্তকরণে অনুরোধ করা হলো।’

এ ব্যাপারে রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা মাহেদুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি অভিযোগপত্র পেয়েছি। এটা এজাহারভুক্ত হবে কি না সেটা ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31