IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাবি ক্যাম্পাসে ফজলে হোসেন বাদশাকে অবাঞ্চিত ঘোষণা

রাবি ক্যাম্পাসে ফজলে হোসেন বাদশাকে অবাঞ্চিত ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শনিবার ফজলে হোসেন বাদশার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় রামেকের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধনে উসকানিমূলক বক্তব্য দেয়ায় তাকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীরা।

রাবি শিক্ষার্থীরা বলছেন, রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনা নিয়ে ফজলে হোসেন বাদশা এমপির বক্তব্যের তীব্র নিন্দা জানাই। দায়িত্বশীল চেয়ারে বসে উনি সরাসরি শিক্ষার্থীদের খুনি বানিয়ে দিলেন। আমরাও চেয়েছিলাম ময়নাতদন্ত হোক, কিন্তু শাহরিয়ারের পরিবারের পক্ষ থেকে বারবার না করা হয়েছে। উনি (ফজলে হোসেন বাদশা) না জেনেই কাগজকে মাথার মগজ বলছেন। এমন উসকানিমূলক বক্তব্যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তার প্রতি ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে উসকানিমূলক বক্তব্যের কারণে যতক্ষণ ক্ষমা না চাইবেন তাকে মতিহারের সবুজ চত্বরে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

তার বক্তব্যের প্রতিবাদে আজ (রোববার) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন রাবি শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ফজলে হোসেন বাদশা বলেন, আমরা হাসপাতালের পক্ষ থেকে বলতে চাই, যে ছেলেটি মারা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটা প্রমাণিত হয়ে গেছে। আর এর জন্য কোনো চিকিৎসককে আর নতুন সার্টিফিকেট দেয়ার দরকার নেই। হত্যা করে আপনারা তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) এনেছিলেন। আর পরিবারকে হুমকি দিয়ে আপনারাই মরদেহ নিয়ে গেছেন। পোস্টমর্টেম (ময়নাতদন্ত) ছাড়াই নিয়ে গেছেন। আমরা হাসপাতালের পক্ষ থেকে মামলা করেছি। আমরা চাই যে পোস্টমর্টেম হোক, কবর থেকে মরদেহ তুলে পোস্টমর্টেম করা হোক।

তিনি বলেন, পুলিশকে আমরা বলতে চাই, সেই রাতে কারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল তাদের ভিডিও বহুজায়গায় আছে। তাদের চিহ্নিত করা হোক তারা কে? তাদের কী পরিচয়? তারা কী উদ্দেশ্য নিয়ে এসেছিল? কেন ইন্টার্ন চিকিৎসকদের ওপর তারা হামলা চালিয়েছে? আমাদের এই হাসপাতাল শুধু রাজশাহী জেলার চিকিৎসা করে না। দশটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা করে এই হাসপাতাল। আজ আমি আমাদের সব সিনিয়র প্রফেসর, সব চিকিৎসক, সব নার্স, কলেজের অধ্যক্ষ এবং পরিচালক, আমাদের পরিচালনা কমিটি- সবার পক্ষ থেকে আমরা বলছি, যারা হামলা চালিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক। পুলিশের পক্ষ থেকে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এবং যাদের ছবি আছে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের মুখ থেকে সেই স্বীকারোক্তি আদায় করা হোক হত্যাকারী কে? অন্যায়কারী কে? কেন তারা এই ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল?

এর আগে, বুধবার রাত ৮টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন এমজিএম শাহরিয়ার নামের এক শিক্ষার্থী। এরপর তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, রামেকে নেয়ার ৩৫ মিনিট পর বিনা চিকিৎসায় আহত শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31