IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> শিশুদের হাতে মোবাইল নয় বই দিন : ডাবলু সরকার

শিশুদের হাতে মোবাইল নয় বই দিন : ডাবলু সরকার

ধূমকেতু প্রতিবেদক : শিশু-সন্তানদের হাতে মোবাইল নয় বই তুলে দিতে অভিভাবকদের পরামর্শ দিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১২ টার দিকে নগরীর বর্ণালী এলাকাস্থ পদ্মা স্কুল এন্ড কলেজে পদ্মা ল্যাংগুয়েজ ক্লাব আয়োজিত শিক্ষার্থী সাহিত্য মেলার উদ্বোধন অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার।

তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির দাপটে একবিংশ শতাব্দীর জয়জয়কার চলছে গোটা দুনিয়ায়। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের ব্যাপক বিস্তার ও ঘরে ঘরে অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতা এসেছে। এখন যেন সমস্ত পৃথিবী ঝুঁকে পড়েছে মোবাইল নামক ছোট্ট একটি ডিভাইসে। এর প্রভাব থেকে বাদ পড়েনি কোমলমতি শিশু-কিশোররা। শিশুদের দিনের অধিকাংশ সময় দখল করে নিয়েছে স্মার্টফোন। প্রযুক্তির নেশায় হারিয়ে যাচ্ছে তাদের শৈশব-কৈশোর। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে মগ্ন থাকছেন তারা। বাইরের জগৎ নিয়ে যেন তাদের কোনও হুঁশই নেই। নেই খেলাধুলায় মন। খেলার মাঠে যাওয়ার বদলে সারা দিন ব্যস্ত থাকে স্মার্টফোন নিয়ে। যার ফলে তারা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। শিশুর এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করতে অভিভাবকদের সোচ্চার হতে হবে।

ডাবলু সরকার আরও বলেন, এক্ষেত্রে বই হয়ে উঠতে পারে অন্যতম হাতিয়ার। শিশুকে যখন থেকে স্কুলে ভর্তি করবেন ঠিক তখন থেকেই শিশুকে মোবাইলের বদলে বই পড়া বা খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবকদেরও উচিত শিশুর সামনে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। এতে শিশুর সৃজনশীলতাও বৃদ্ধি পাবে। কারণ আপনাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হবে। এই ভবিষ্যৎকে রক্ষা করার জন্য তাদের হাতে মোবাইল নয় বরং বই দিয়ে তাদের প্রতিভার প্রস্ফুটন ঘটাতে হবে।

এদিকে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান কোমলমতি শিক্ষার্থী। পরে বিভিন্ন প্রতিযোগীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পদ্মা স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোসাওয়ার হোসেন এডু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31