IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি ও শৃঙ্ক্ষলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে নগরীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় নগরীর আলুপট্টি মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালি শেষে মহানগরীর বিভিন্ন পেশাজীবীর মানুষদের সাথে নিয়ে বিভিন্ন রঙের বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

উদ্বোধন শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়। এরপর রাজশাহী কলেজ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, “রাজশাহী মহানগরবাসী নিরাপদ থাকবে আমরা আপনাদের নিরাপত্তা দিবো” রাজশাহী মহানগর এলাকাকে কিশোর অপরাধ, ইভটিজিং, টিকটক/লাইকি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও তিনি রাজশাহী মহানগরবাসীকে সাথে নিয়ে মহানগরীকে মাদকমুক্ত করার শপথ গ্রহণ করেন।

পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বিভাগের সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31