IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ৬ মাসেও উদঘাটন হয়নি পল্লী চিকিৎসক হত্যা মামলার রহস্য

৬ মাসেও উদঘাটন হয়নি পল্লী চিকিৎসক হত্যা মামলার রহস্য

ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘ ৬ মাসেও উদঘাটন হয়নি চারঘাটের পল্লী চিকিৎসক মান্নান হত্যা মামলার রহস্য! মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হলেও তার কোনো অগ্রগতি নেই। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ভুক্তভোগী পরিবার।

এই হত্যা মামলার অগ্রগতি, সব আসামি গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

নিহতের পরিবার ও রাজশাহীর চারঘাটের স্থানীয় অধিবাসীদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়রা বক্তব্য রাখেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে নিহতের ছেলে মাহিম হোসেন লিমন অভিযোগ করে বলেন, ঘটনাটি দুঃখজনক হলেও সত্য যে, তার বাবা আবদুল মান্নান (৭০) একজন পল্লী চিকিৎসক ছিলেন। গত ২২ এপ্রিল পবিত্র রমজান মাসে ইফতারের সময় ফসলি জমিতে বিষ প্রযোগ করতে যান তার বাবা। এ সময় কে বা কারা নৃশংশভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার বাবাকে। এই খুনের ঘটনায় চারঘাট মডেল থানায় উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলামসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে ২৩ এপ্রিল মামলা করা হয়।

কিন্তু অগ্রগতি না থাকায় এবং অমনোযোগী হওয়ায় আবেদনের প্রেক্ষিতে আদালত এই মামলাটি তৎকালীন সময়ে চারঘাট মডেল থানা থেকে গত ৭ জুলাই পিবিআইয়ের কাছে হস্তান্তরের আদেশ দেন। কিন্তু পিবিআই সেই মামলাটি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সরজমিনে মাত্র দুই থেকে তিনবার ঘটনাস্থলে গেছে।

আর পিবিআইতে মামালা যাওয়া প্রায় সাড়ে চার মাস হলেও আজও আইন-শৃঙ্খলা বাহিনী এই হত্যার রহস্য খুঁজে পায়নি। আমরা সন্তান হিসেবে আজ অসহায়। বাবা হারিয়ে আমরা এতিম হয়েছি। বিধবা হয়েছেন আমার গর্ভধারিণী মা। বাবা হত্যার পর মা আজ মৃত্যু শয্যায়। পরিবার নিয়ে আমরা প্রতি মূহূর্তে মৃত্যুর আতঙ্কে আছি।

নিহতের ছেলে মাহিম হোসেন লিমন বলেন, তার বাবা হত্যার প্রায় ৭ মাস চলে যাচ্ছে। অথচ এজাহারভুক্ত আসামি জামিনে মুক্ত হয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। বাবা হত্যার হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে- এটা যখন দেখি তখন নিজেদেরকেই অপরাধী মনে হয়। আর পুলিশ নাকি সব হত্যাকারীদের খুঁজে পাচ্ছে না। বলছে তারা ব্যর্থ। এই অবস্থায় পরিবারের আমরা সবাই অসহায় হয়ে পড়েছি। বর্তমানে অনলাইন ও তথ্য প্রযুক্তির যুগে এসেও এ ঘটনায় হত্যাকারীদের খুঁজে বের করতে এতো গড়িমসি কেন সেই বিষয়টি অনেকটাই অবাক করার মতো!

এ সময় তিনি প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।

এদিকে একই দাবিতে নিহতের পরিবারের সদস্যরা এবং গ্রামের সাধারণ মানুষ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তব্য রাখেন, নিহতের অপর ছেলে মাইনুল হোসেন লিপন, মেহেদী হাসান লিখন, মাহমুদুল হাসান সুমন, ৭নং শলুয়া ইউনিয়নের সদস্য সাবদুল, কৃষক আব্দুল বারী, চারঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম, চারঘাট বিএম কলেজের প্রভাষক আশিক এলাহি বুলবুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইউনিটের অর্থ বিষয়ক সম্পাদক শেখ মখলেসুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31