IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> মোহনপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

মোহনপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরের কেশরহাট-ভবানীগন্জ সড়কের পাশে মরগা বরফ মিলে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৬ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ বছরের নিচে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার রায়ঘাটী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে (১) খায়রুল হাসান আকাশ, শফিকুল ইসলামের ছেলে (২) মৃদুল হোসেন, হাটরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে (৩) তুহিন দেওয়ান, বিরহী গ্রামের জমির উদ্দিনের ছেলে (৪) শরিফ উদ্দিন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বোয়ালি গ্রামের আবদুর রশিদের ছেলে (৫) জয়নাল হোসেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার দক্ষিন জরুন গ্রামের আবদুর রবের ছেলে (৬) নাহিদ ইসলাম রাব্বি।

এ মামলার একজন আসামী পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাল এবং খাইরুল হাসান আকাশের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ডাকাতিতে অংশ নেয়। এছাড়াও তারা কেশরহাট বাজারের একটি স্বর্ণের দোকান ও একটি বেসরকারি এনজিওতে ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পুলিশ।

উল্লেখ্য, যে রাজশাহীর মোহনপুর উপজেলার মরগা বিল বরফ মিলে রেকি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় মিল কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আহত কর্মচারী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।

বরফ মিল ম্যানেজার জানিয়েছেন, মিলের মালিক জালাল হোসেন থাকেন ঢাকার লালবাগে। শুক্রবার সন্ধার সময় দু-জন যুবক মিলে এসে পানি খেতে চাই। এরপর তারা পানি খেয়ে মিলের ভেতরের অবস্থা জেনে চলে যায়। সেসময় মিলের ভেতরে কামরুল ইসলাম ও নয়ন হোসেন নামে দুইজন কর্মচারী কাজ করছিলেন। এর কিছুক্ষন পর সাড়ে সাতটার সময় ৫ জন যুবক মিলে ঢুকে মিল কর্মচারীদের গলায় চাকু ধরে যা যা আছে বের করতে বলে। এসময় বাধা দিলে মিল কর্মচারী নয়ন হোসেনের হাতে কোপ দেয় তারা। আর কামরুল ইসলামমের গলায় চাকু ধরে জিম্মি করে রাখে। তারা মিলের ভেতরের সবকটি ড্রয়ার ও আলমারি তছনছ করে আলমারিতে থাকা ২৩৫০ টাকা ও কর্মচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশা জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে পরে তাদের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31