IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ল্যাবরেটরী হাইস্কুল

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ল্যাবরেটরী হাইস্কুল

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহীতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২ এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাইস্কুল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজশাহী কলেজ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা পর্যায়ে রানার আপ হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল। ‘তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তারই আমাদের সাহিত্য বিমুখ করেছে’ এই শিরোনামে চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়। এতে পক্ষ দল ছিল রাজশাহী কলেজিয়েট স্কুল এবং বিপক্ষ দল ছিল গভঃ ল্যাবরেটরি হাইস্কুল। প্রতিযোগিতায় সেরা বিতর্কিক হয়েছেন বিজয়ী দলের আলফাজ শাহরিয়ার।

সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক ও সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, রাজশাহী জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও রাজশাহী কলেজের শিক্ষক লিটন সরকার পলাশ।

ফাইনাল পর্বে বিচারক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমিরুল ইসলাম কনক, রাবি শাখা সুহৃদ সমাবেশের সভাপতি আরিফুল ইসলাম, সুহৃদ আমীর হামজা, জান্নাতুল ফেরদৌস।

এর আগে বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক।

‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত জেলা পর্যায়ের বিতর্ক উৎসবে রাজশাহী জেলার ৬ টি স্কুলের প্রতিনিধিরা অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো- রাজশাহী কলেজিয়েট স্কুল, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভঃ ল্যাবরেটরী হাইস্কুল এবং অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক বলেন, আমরা আজ যেখানে অবস্থান করছি সেটা বিজ্ঞানের কল্যাণেই। আর যুক্তির মাধ্যমেই বিজ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমাজে এখন আর যুক্তির জায়গা খুঁজে পাই না। সবখানেই এখন পেশি শক্তির প্রয়োগ। পেশি শক্তির মাধ্যমে নয়, যুক্তি এবং বিতর্কের মাধ্যমেই সমাজ গড়ে তুলতে হবে।

বিতার্কিকদের উদ্দ্যেশে তিনি বলেন, যারা বিতর্কে অংশগ্রহণ করছে তারা এই বিতর্কের মাধ্যমেই জ্ঞানের সমাবেশ ঘটাচ্ছে। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিতার্কিকরা অনেক ওপরে ওঠতে পারবে। তাদের যুক্তির ধার এবং ভার দুইটাই শক্তিশালী। যুক্তি নির্ভর ও জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণ করার জন্য সমকাল সুহৃদের যে চেষ্টা, সেটাকে সাধুবাদ জানাই।

রাজশাহী জেলা সমকাল সুহৃদের সাধারণ সম্পাদক ও রাজশাহী কলেজের শিক্ষক লিটন সরকার পলাশ বলেন, পেশি শক্তি নয়, যুক্তি দিয়েই সবকিছু খণ্ডণ করতে হবে। রাজশাহীতে সমকাল সুহৃদ সমাবেশ প্রতিবছরই এ ধরনের আয়োজন করে থাকে। যার মাধ্যমে স্কুল, কলেজ থেকে শুরু করে সকল পর্যায়ে ভালো ভালো বিতার্কিক তৈরি হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, সমকাল সুহৃদ সমাবেশ রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক লিখন আহমেদ, প্রচার সম্পাদক ইমরান হোসেন, সুহৃদ মাহবুবুর রহমান, জিশান আহমেদ, মুস্তাফিজুর রহমান সায়েম, আশরেফা আফরিন, সাথী আক্তার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31