IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাবির দুই শিক্ষার্থীর রিমান্ড

রাবির দুই শিক্ষার্থীর রিমান্ড

ধূমকেতু প্রতিবেদক, রাবি : জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে আটককৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেই নিখোঁজ দুই শিক্ষার্থীকে ১ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি মামলা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তা আ ফ ম আল কিবরিয়া এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি মামলা হয়। তাদের মামলা নম্বর ৬৬। এরই প্রেক্ষিতে গত রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট একটি অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং সোমবার রাবির দুই শিক্ষার্থীসহ নাটোরের রবিন নামের একজনকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে তুলে আনেন পুলিশ। আবেদনের প্রেক্ষিতে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আটকের কারণ ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন পেজ থেকে পাওয়া তথ্য মতে, অভিযুক্তরা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নম্বর সংগ্রহ করেন। পরে তারা কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেন। পাসওয়ার্ড পাওয়ার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথোপকথন ও ম্যাসেজ পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদের বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলেন।

এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জর করেন।

এরআগে, গত ১৩ নভেম্বর সকালে রাজশাহীর চন্দ্রিমা থানাধীন চরপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেয়া হয়। তারপর থেকে তারা নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে একজন নাটোর জেলার শাকিব খান। অন্যজন যশোর জেলার রেজোয়ান ইসলাম। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে একই অভিযোগ নাটোর জেলার রবিন নামের একজনকেও আটক করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31