IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিএমডিএ’র পরিচালনা বোর্ডের ৮০তম সভা

বিএমডিএ’র পরিচালনা বোর্ডের ৮০তম সভা

ধূমকেতু প্রতিবেদক : “এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের ৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) আজ সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ-১ এ সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আখতার জাহান।

এসময় তিনি বলেন, আমাদের প্রধান মন্ত্রী বলেছেন, আমাদের নিজেদের ব্যবস্থা তৈরি রাখতে হবে এবং সে জন্য এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা উচিত নয় বরং আমরা যে যা পারি তা উৎপাদন করতে হবে।’ তারই ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলে যেন কোনো পতিত জমি পড়ে না থাকে পানির অভাবে। সেদিক খেয়াল রেখে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যেন কৃষক কোনো সমস্যায় না পড়ে এজন্য মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাকে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য উপসচিব সাজ্জাদুল হাসান, সদস্য মহাপরিচালক বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি মাশুক মিয়া অনলাইনে সংযুক্ত ছিলেন, যুগ্মসচিব মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি সদস্য হেমায়েত হোসেন, যুগ্মসচিব (উপকরণ) কৃষি মন্ত্রাণালয় ফয়েজ আহম্মেদ অনলাইনে সংযুক্ত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়ার সহকারৗ কমিশনার আয়েশা সিদ্দিকা, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী অনলাইনে সংযুক্ত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম-(বার) অনলাইনে সংযুক্ত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সাকিনা খাতুন (পারুল), সিরাজগঞ্জের সাখাওয়াত হোসেন সুইট, দিনাজপুর বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আব্দুর রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) (জ্যেষ্ঠতম প্রকৌশলী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ) শামসুল হোদা ও বিএমডিএর সচিব শরিফ আহম্মেদ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31