ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কর্ণহার থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৪৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা, ৩ বোতল ফেন্সিডিল ও ২৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


