ধূমকেতু প্রতিবেদক : বেস্ট বিউটি এক্সপার্ট-২০২১ রাজশাহী জেলার শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে মহানগরীর একটি রেঁস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বেস্ট বিউটি এক্সপার্ট-২০২১ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মূল সমন্বয়কারী ও প্রশিক্ষক হৃদয় সরকার, টিম লিডার সাইকা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


