ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : চারঘাটে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, বীরমুক্তিযুদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান ও সর্বস্তরের জনসাধারন, সরকারী দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বিজয় র্যালী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচী উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। অতপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডিসপ্লে, শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সংগীত, ক্ইুজ, নৃত্য, আবৃতি, চিত্রাংকন ও ৭ই মার্চের ভাষন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফকরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র একরামুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাবেক কমিশনার ও পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, মহিলা কাউন্সিলর তামিউন্নেছা বেগম।
আরও উপস্থিত ছিলেন, বারিন্দ মেডিকেল সাবেক অধ্যক্ষ ডাঃ রফিকুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, জনস্বাস্থ্য প্রকৗশল গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।


