ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল রাজশাহী মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ আসর নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রইসুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য গুলশান আরা মমতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটিরমিল্প বিষয়ক সম্পাদক মাহফুজা রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক মাহমিদা আক্তার ডেউজি ও ফরিদা এবং মহিলা নেত্রী মুসলিমাসহ অন্যান্য নেত্রীবৃন্দ।


