IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনের জন্য এবার তাকে এই সম্মাননা দেয়া হয়। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান সে ডাকাতি মামলার রহস্য উদঘাটনের কাহিনী।

গত ২৯ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে উপজেলার মহাদেবপুর-সতিহাট পাকা সড়কের সুলতানপুর মন্ডপের কাছে ১০-১২ জনের একদল মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাছের গুল ফেলে পথরোধ করে। এ সময় যাকাতরা রাজশাহী থেকে আসা ও মহাদেবপুর থেকে যাওয়া কয়েকটি যাত্রীবাহী মাইক্রোবাস, কার, মোটরসাইকেল, মাছের পিকআপ প্রভৃতি আটকিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার, মালামাল, মোবাইলফোন প্রভৃতি লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

এ ব্যাপাওে উপজেলা সদরের দুলালপাড়ার মমতাজ হোসেনের ছেলে আবুল কালাম আজাদ ২ নভেম্বর থানায় মামলা দায়ের করলে তার মোবাইলের সূত্র ধরে ডাকাতদের আটক করার অভিযানে নামে পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর-বদলগাছী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

তিনি আরও জানান, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় তিনি মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই শামিনুল ইসলাম, এসআই জয় দাস, এসআই জাহিদসহ সকল অফিসারদের সমন্বয়ে ৫টি চৌকশ টিম গঠন করে এই ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটনে নামেন।

অভিযানের প্রথমেই তারা বাদী আবুল কালাম আজাদের খোয়া যাওয়া মোবাইলফোন ট্যাগ করে উপজেলার চাঁন্দাশ এলাকায় চালু পান ওই ফোনটি। কিন্তু অভিযানের সময় ফোনটি বন্ধ থাকায় সেসময়ের অবস্থান জানতে পারেননি। তারা চাঁন্দাশ এলাকায় মোবাইলফোন মেরামতের দোকানের সন্ধ্যান করলে দুটি দোকানের সন্ধান পান। এরমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, দুদিন আগে তার দোকানে এ্যান্ড্রোয়েড মোবইলফোনের লক খোলার জন্য একজন এসেছিল। রাতেই তার দোকানে গিয়ে খাতায় লেখা ওই মোবাইল নিয়ে আসা ব্যক্তির নাম জানা যায় তারেক। কিন্তু কোন ঠিকানা বা ফোন নম্বর নেই। এটুকু সূত্র দিয়েই অভিযানের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়।

কম্পিউটার সফ্টওয়ারে ‘তারেক’ সার্চ দিয়ে মহাদেবপুর উপজেলার অসংখ্য মানুষের নাম পাওয়া যায়। একে একে তাদের ছবি দেখানো হয় মোবাইলফোন মেকারকে। কিন্তু এদের একজনকেও তিনি শনাক্ত করলে পারলেন না। ঘন্টার পর ঘন্টার চেষ্টা ব্যর্থ হবার পর অবশেষে সার্চ দেয়া হয় পাশের মান্দা উপজেলা দিয়ে। এবারও অসংখ্য রেজাল্ট পাওয়া যায়। এদের মধ্যে একজনের ছবি দেখে এটিই সম্ভাব্য মানুষ বলে মনে করেন ওই মেকার। তার বায়োডাটাও মিলে যায়। তার বিরুদ্ধে আগের ডাকাতির মামলাও পাওয়া যায়। অবশেষে চলে তাকে আটকের চেষ্টা।

ওইদিন রাতেই উপজেলার সীমান্তে মান্দা উপজেলার চকজামদই এলাকা থেকে আটক করা হয় তারেককে। থানায় নিয়ে এসে তার সহযোগীদের নাম জানার চেষ্টা। তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই পৃথক পৃথক টিম অভিযান চালিয়ে আটক করা হয় মান্দা উপজেলার মোয়াই থেকে জুয়েল, মহাদেবপুর উপজেলার চককন্দর্পপুর থেকে হায়দার আলী, নিয়ামতপুর উপজেলার ভবানীপুর চকদামনাশপাড়া থেকে সাগর, পরাণপুর হাজীনগর থেকে বিকাশ ও পোরশা উপজেলার সোভাপুর থেকে মেহেদীসহ মোট ৬ ডাকাতকে। এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে পরের জনের নাম জানতে হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন এলাকার। একজন শুধু তার পরের জনকে চেনে। সবাই একসাথে সবার পরিচয় জানেনা। এক রাতে তারা যে এ্যাডভেঞ্চার করেছেন ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করেছেন এজন্যই পুরস্কৃত হয়েছেন জয়ব্রত পাল।

তিনি জানান, পোরশা উপজেলায় রাতের অন্ধকারে দুকিলোমিটার হেঁটে গিয়ে অভিযান পরিচালনা করতে হয়েছে তাদের।

গত ১১ ডিসেম্বর রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে আয়োজিত পুলিশের বিভাগীয় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআইজি আব্দুল বাতেন বিপিএম অন্যদের মধ্যে জয়ব্রত পালকে এ মাসের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করেন। পুরস্কারপ্রাপ্ত জয়ব্রত পাল ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৪ সালের ৭ আগষ্ট সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে যোগদান করেন। এরপর সারদা পুলিশ একাডেমীতে এক বছর ট্রেনিং শেষে ৬ মাস দিনাজপুর জেলায় এবং এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশে, নিলফামারী জেলার ডোমার সার্কেলের এএসপি ও টাঙ্গাইল জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ গত ১৭ অক্টোবর মহাদেবপুর-বদলগাছী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31