IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সমাপনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সমাপনী

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৭টি আবাসিক হলের সমন্বিত হল সমাপনী। 

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে প্রতিটি হলের শিক্ষার্থীরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ভ্যানগাড়িতে বক্স বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায়। 

এরপর বেলা ১১টায় সব হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবাস বাংলাদেশ মাঠে মিলিত হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক এম হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ড. সুজন সেনসহ সব হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাসনিম বলেন, আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের ১৭ হলের বন্ধু বান্ধব মিলে একত্রিত হতে পেরে খুবই ভালো লেগেছে। বিদায় তো নিতেই হবে আজ আমরা নিচ্ছি কাল আমাদের জুনিয়ররা নিবে। কারণ অন্যকে জায়গা করে দিয়ে বিদায় নেওয়াই মানবধর্ম। তবে সবসময় স্মৃতির পাতায় থাকবে মতিহারের সবুজ চত্বর।

সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু হুরাইরা বলেন, বন্ধু বান্ধবের সাথে কতশত আড্ডা, স্মৃতি জমে আছে এ ক্যাম্পাসে। সবকিছু ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হল সমাপনী আমাদের কাছে কষ্টের দিন হলেও আমরা আনন্দ করছি। বন্ধুদের ছেড়ে চলে যাওয়া আসলেই কষ্টের। কিন্তু নতুনদের সুযোগ দিয়ে আমাদের যেতেই হবে।

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন বলেন, সমন্বিত হল সমাপনী গত বছরের ন্যায় এ বছরও আমরা পালন করছি। হলের সব শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের আয়োজন সুন্দরভাবে শেষ করতে পারবো। আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো জায়গায় অবস্থান করবে সেটাই আমার প্রত্যাশা। তারা সাবেক হয়ে আবারও তাদের ক্যাম্পাসে ও হলে আসবে এটাই আমাদের ভালো লাগা।

এদিকে বিকেল ৪টায় আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা রয়েছে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31