IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে পুলিশের নিষেধাজ্ঞা

সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে পুলিশের নিষেধাজ্ঞা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর প্রিলিমিনারি টেস্ট স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর, ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত ৫২টি কেন্দ্রে এবং কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২১টি (ক্রমিক নং-১ হতে ২১ পর্যন্ত) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ৩০ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রসমূহের নাম : (১) রাজশাহী কলেজ, রাজশাহী, (২) নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, (৩) রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী, (৪) রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী, (৫) রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, (৬) রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (৭) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৮) অগ্রণী বিদ্যালয় এন্ড মহাবিদ্যালয়, রাজশাহী, (৯) রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, (১০) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী, (১১) রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, শাহমখদুম, রাজশাহী, (১২) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (১৩) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (১৪) রাজশাহী কোর্ট একাডেমী, রাজপাড়া, রাজশাহী, (১৫) বরেন্দ্র কলেজ, রাজশাহী, (১৬) রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (১৭) গভঃ টিচার্স ট্রেনিং কলেজ, রাজপাড়া, রাজশাহী, (১৮) শাহমখদুম কলেজ, রাজশাহী, (১৯) সরকারি পি.এন. বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (২০) গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী, (২১) মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, (২২) রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী, (২৩) শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, (২৪) হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজশাহী, (২৫) মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (২৬) রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (২৭) সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (২৮ শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, রাজশাহী, (২৯) বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, রাজশাহী, (৩০) লক্ষিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৩১) মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী, (৩২) মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী , (৩৩) রাজশাহী ভোলানাথ বিশ্বের হিন্দু একাডেমী, রাজশাহী, (৩৪) রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী , (৩৫) শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৩৬) রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজশাহী , (৩৭) শহীদ বুদ্ধিজীবি সরকারি কলেজ, রাজশাহী , (৩৮) হাজী মুহম্মদ মুহসীন সরকারি হাইস্কুল, রাজশাহী, (৩৯) হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৪০) রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৪১) রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহী , (৪২) রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৪৩) খাদেমুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (৪৪) রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল, রাজশাহী, (৪৫) বালাজান নেসা বালিক উচ্চ বিদ্যালয়, রাজশাহী , (৪৬) রাজশাহী নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৪৭) রাজশাহী মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রাজশাহী, (৪৮) বালিয়াপুকুর বিদ্যানিকেতন, রাজশাহী, (৪৯) হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৫০) প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, রাজশাহী, (৫১) রাজশাহী কোর্ট মডেল হাইস্কুল, রাজশাহী, (৫২) রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাইস্কুল, রাজশাহী।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ২৮ ডিসেম্বর, ২০২২ আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31