ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শনিবার (৩১ ডিসেম্বর) রাজশাহীতে পৌঁছালে শাহ্ মখদুম বিমান বন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি মাহ্ফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে প্রমুখ।


