IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

রাজশাহীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২২ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা ও এক হাজার মানুষকে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজ চলমান। রাজশাহী নগরীর পরিস্কার, পরিচ্ছন্নতা, সবুজায়ন ও আলোকায়নের প্রশংসা এখন দেশজুড়ে। রাজশাহীর এই অর্জন ধরে রেখে আরো এগিয়ে যেতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, আমাদের আগামী প্রজন্মকে সুখী, সমৃদ্ধ রাষ্ট্র উপহার দিতে নারী-পুরুষ সকলকে সমান সুযোগ দিতে হবে। নারীদের উন্নয়ন ব্যতিত দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুযোগটা করিয়ে দিয়েছেন রাজশাহীতে যে সকল সরকারি স্কুল রয়েছে, তার অনেক প্রতিষ্ঠানের প্রধান নারী। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা আজ দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দরকার। ওয়ার্ডবাসীর জন্য এ সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন, কিসমত আরা আযীম।

অনুষ্ঠানে ২১নং ওয়ার্ডের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখার জন্য ডাঃ এ.বি.এম মনসুর রহমান, ডাঃ নাসিম আখতার এরিনা, শিক্ষায় সুর্য্যকণা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৪র্থ স্থান অর্জন করায় ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী সাদিয়া তাসনীম দিয়াকে সংবর্ধিত করা হয়। এছাড়াও ২১নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার এক হাজার জন এলাকাবাসীকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31