IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> আইসিএবি’র ৫০ বছর পুর্তিতে রাজশাহীতে র‌্যালি

আইসিএবি’র ৫০ বছর পুর্তিতে রাজশাহীতে র‌্যালি

ধূমকেতু প্রতিবেদক : নানা আয়োজনে রাজশাহীতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর ৫০ বছর পূর্তি(সুবর্ণজয়ন্তী) উদয্পান করা হয়।

এ লক্ষে শুক্রবার (৬ জানুয়ারী) বেলা ১১টার দিকে অত্র প্রতিষ্ঠানের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আইসিএবি রাজশাহী রিজিওনাল অফিস এর আয়োজনে র‌্যালিতে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

র‌্যালিটি রিজিওনাল অফিস হতে শুরু করে রাজশাহী সাহেব বাজার হয়ে বরেন্দ্র যাদুঘরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় আইসিএবি অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে আইসিএবি অফিস হলরুমে চার্টার্ড একাউন্ট্যান্টসি পেশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।

রাজশাহী রিজিওনাল অফিসের অফিস ইনচার্জ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্ব কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু।

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ড. এ এস এম হোসেন তৈয়ব এফসিএ, মশিউর রহমান এফসিএ ও আব্দল্লাহ আল মারুফ এসিএসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, হিসাব সর্বক্ষেত্রেই প্রযোজ্য। মহান সৃষ্টিকর্তা এই পৃথিবী ও সকল প্রকার সৃষ্টি হিসাব করেই সৃষ্টি করেছেন। কেউ এর বাহিরে নয়। বাংলাদেশের বর্তমানে ইন্ডাস্ট্রিসহ নানা প্রকার উৎপাদমূখী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলাদেশের প্রযোজনের তুলনায় চার্টার্ড একাউন্ট্যান্টেন্স অনেক কম রয়েছে। সম্ভাবনাময় এই পেশায় আসার জন্য উপস্থিত শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের আহŸান জানান তিনি।

সভায় উপস্থিত অন্যান্য বক্তাগণ হিসাবপেশার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং এ পেশায় আসা এবং সন্তানদের এ পেশার আসতে সহযোগিতা জন্য তাঁরাও শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31