IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> তানোরে জুয়েলার্সের ব্যবসার আড়ালে রমরমা দাদন বানিজ্য

তানোরে জুয়েলার্সের ব্যবসার আড়ালে রমরমা দাদন বানিজ্য

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জুয়েলার্সের ব্যবসার আড়ালে রমরমা দাদন বানিজ্য করছেন বলে অভিযোগ উঠেছে। দোকানীরা সোনা বন্ধক নিয়ে দাদনে টাকা দিচ্ছেন। থানা মোড়ের নিউপাল ও সবিতা জুয়েলার্সে চলছে দাদনের ব্যবসা বলে একাধিক সুত্র নিশ্চিত করেছেন। এতে করে প্রকৃত সোনার ব্যবসায়ীরর ধরা খাচ্ছেন, সেই সাথে ব্যবসায়ী সুনামও ক্ষুন্ন হচ্ছে। ফলে এদুই জুয়েলার্সে জরুরী ভাবে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। 

স্থানীয়রা জানান, থানা মোড়ে নতুন নিজস্ব জায়গায় কয়েকমাস আগে সবিতা জুয়েলার্স নামের ব্যবসা শুরু করেন অমল। তিনি সোনার ব্যবসার তেমন কিছুই বুঝেনা। কিন্তু তার নামে সোনার ব্যবসা। প্রকৃত ভাবে সে সুদের ব্যবসা করছেন। ১ হাজার টাকায় মাসে ২৫০-৩০০ টাকা করে লাভ নেই। তবে পরিচিত জনদের কাছে বা বেছে বেছে এব্যবসা করছেন। একই মোড়ে নিউপাল জুয়েলার্সের মালিক সিদানাথ পাল একই কায়দায় ব্যবসা করে আসছেন। আবার এসব টাকা আদায়ে প্রতিনিয়ত হট্রগোল লেগেই থাকে। তারা অধিক সোনা বন্ধক নিয়ে টাকা দেয় কম। কেউ লাভ দিতে না পারলে কয়েক মাসেই সোনাগুলো নিজের হয়ে যায়।

বেশকিছু ব্যবসায়ীরা জানান, এদুইজন দোকান দেওয়ার পর থেকেই চালিয়ে যাচ্ছেন সুদের ব্যবসা। তাদের সুদের টাকার লাভ অনেকে সময়মত দিতে না পারলে সোনাগুলো নিজের করে নেয়। তাদের খপ্পড়ে পড়ে অনেকেই ভরির ভরি সোনা হারিয়েছেন। আবার কেউ যদি একভরি সোনা বন্ধক রাখে যত সামান্য টাকা দেয়। সোনা উত্তোলনের সময় কমে যায় এমন অভিযোগ অহরহ। কেউ তাদের সাথে বাড়াবাড়ি করলে আসল সোনা গায়েব করে নকল সোনাও দিয়ে প্রতারনা করে। তাদের ভয়ে কিছু বলতে পারে না। এদুই জনের জন্য অন্য ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। 

সবিতা জুয়েলার্সের মালিক অমল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ব্যবসা ভালো হচ্ছে অনেকের সহ্য হচ্ছে না। এজন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। একই ধরনের কথা বলেন সিদানাথ পালও। 

উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ জানান, জুয়েলার্স বা ব্যবসার আড়ালে সুদের ব্যবসার কোন সুযোগ নেই। অতিশিঘ্রই এসব দোকানে সাড়াশি অভিযান পরিচালনা করা হবে। যদি সুদের ব্যবসার প্রমান পাওয়া যায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31