ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন, বাঘা থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ১ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ আনোয়ার হোসেন ওরফে রানা (৪১) কে ৬৫০গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ মাসুদ রানা (২৬) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ তৈয়বুর রহমান (৪৮) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ সুজন (২৭) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে শিল্পী বেগম (৩০), ফারুক (৩২) ও টুলুয়ারা বেগম (৫০) কে ৩২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


