IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে দুস্থদের মাঝে হুইলচেয়ার, ওয়াকিং চেয়ার, ওয়াকার স্টিক ও কম্বল বিতরণ

রাজশাহীতে দুস্থদের মাঝে হুইলচেয়ার, ওয়াকিং চেয়ার, ওয়াকার স্টিক ও কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : আর্তমানবতার সেবায় ১৯ নং ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

রোববার (৮ জানুয়ারী) বিকেল ৪টায় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ১৯ নং ওয়ার্ড এলাকায় অত্র ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন হুইল চেয়ার ১টি, ওয়াকার চেয়ার ৪টি ওয়াকার স্টিক ৩০ টি ও ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরই করেন। এছাড়া গত পহেলা জানুয়ারি থেকে প্রতিদিন ভোরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল ও চাদর বিতরণ করে আসছেন কাউন্সিলর সুমন।

এ ব্যাপারে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, মানবিক বিবেচনায় নিজ উদ্যোগে ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সহযোগিতায় প্রতিনিয়ত শীতার্তদের মাঝে মোটা চাদর, কম্বল বিতরণ করা হচ্ছে। যতদিন শীত থাকবে, ততদিন অব্যাহতভাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হবে। আমি সব সময় ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।

কাউন্সিলর তৌহিদুল হক সুমন আরও বলেন, শুধু লোক দেখানো নয়, সকল সচেতন বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

হুইলচেয়ার, ওয়াকিং চেয়ার, ওয়াকার স্টিক ও কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনাইটেড হিউম্যান কাইন্ডনেস অরগানাইজেশান এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিরাজুল হক, নাইমুল ইসলাম সাকিব, ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31