IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাপার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

বাপার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : পরিবেশ আন্দোলন আরো জোরদারের আহŸান জানানোর মধ্যে দিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। ‘পদ্মা নদীকে বাঁচালে বাঁচবে রাজশাহী, পরিবেশে যোদ্ধা যদি আপনি হন, প্লাস্টিক করুন প্রত্যাখান’ এই প্রতিপাাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা পরিবেশ বাঁচাতে নদী রক্ষা ও প্রকৃতির প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, উন্নয়ন হতে হবে তা পরিবেশ ধ্বংস করে নয়। পরিবেশ ও প্রকৃতিকে বাঁচিয়েই উন্নয়ন তরান্বিত করতে হবে।

শনিবার (৭ জানুয়ারী) বেলা ১১ টায় রাজশাহী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার রাজশাহী জেলা সভপতি জামাত খান।

এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বাপা প্রতিনিধি ও পরিবেশবীদরা বক্তব্য রাখেন। তারা বলেন, জলবায়ূূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই।

সম্মেলনের শুরুতে প্রধান অতিথি রাবি ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার রাজশাহী পরিবেশ আন্দোলন কমিটির নাম ঘোষণা করেন। এতে জামাত খানকে সভাপতি ও ড. হেমায়েতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮০ সদস্যের বাপা রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আপনারা যারা নদী ও পরিবেশ নিয়ে কাজ করছেন তাদের সাধুবাদ জানাই। আপনাদের অনেকে এই কাজ করতে গিয়ে জীবন বিপন্ন করতে হয়েছে। সত্য কথা বলতে গিয়ে জীবন বিপন্ন হবার অবস্থা তৈরী হয়। বঙ্গবন্ধুকে সত্যের জন্যই জীবন দিতে হয়েছিলো। কাজেই আপনারা কাজ চালিয়ে যান। বাপা যে কাজ করছে তার জন্য যে সহযোগিতা প্রয়োজন তার জন্য রাজশাহী বিশ^বিদ্যালয় সবসময় পাশে থাকবে।

তিনি আরও বলেন, ষাটের দশক থেকে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছিলো যেটা সত্তরের দশকেই বঙ্গবন্ধু বুঝেছিলেন। এ জন্য তিনি ’৭৩ সালে ৮টি ড্রেজার এনে নদী খননের কাজ শুরু করেন। তারপর আর কোনো কাজ হয়নি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবার পর আরও ১৪টি ড্রেজার এনে নদীগুলোর নাব্যতা ফেরানোর কাজ শুরু করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, রাবির সামাজিক বিজ্ঞান অনুষদ অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন, ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ অধিকর্তা অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিকুল ইসলাম, রাজশাহী পরিবেশ অধিদফতের সহকারী পরিচালক কবির হোসেন, রাজশাহী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীউজ্জামান প্রমুখ।

এছাড়া বাপার রাজশাহী বিভাগের ৮টি জেলার কমিটির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বাপার সহসভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31