IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে হেরোইনসহ ইউপি সদস্য ও শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ীতে হেরোইনসহ ইউপি সদস্য ও শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য ও স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪০)কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (৯ জানুয়ারী) রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীস্থ তার বাড়ীর সামনে থেকে মাদক বিক্রির জহুরুল ইসলাম ও তার সহযোগী নাহিদ হক (২৫)কে ২০০ গ্রাম হেরোইনসহ আটক করে।

আটককৃত জহুরুল ইসলাম উপজেলার দিয়াড় মানিক গ্রামের আমজাদ আলীর ছেলে ও নাহিদ হক মাদারপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

ডিবি ওসি আব্দুল হাই বলেন, জহুরুল ইসলাম তার বাড়ীর মেইন গেটের সামনে মাদকদ্রব্য হেরোইন ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করার খবর পেয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুর ইসলাম বলেন, আটককৃক জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় তার আরেক সহযোগী ও শীর্ষ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও শামীমকে পলাতক আসামী করা হয়েছে।

রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী বলেন, গোদাগাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শীর্ষ মাদক ব্যবসায়ী জহুরুল ইসলামকে আটক করা হয়। মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31