IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিন্দু বিন্দু জল্পনা দিয়ে মহাসিন্দু গড়ে তোলা যায় : রথীন্দ্রনাথ দত্ত

বিন্দু বিন্দু জল্পনা দিয়ে মহাসিন্দু গড়ে তোলা যায় : রথীন্দ্রনাথ দত্ত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা প্রেসক্লাবে সাংবাদিকেদের সাথে মতবিনিময় কালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেছেন, আমরা বিন্দু বিন্দু জল্পনা দিয়ে মহা সিন্দু গড়ে তুলতে পারি। তেমনি ভাবে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আমি মানুষ একা কাজ অনেক। তার পরেও না করার অভ্যাস নেই। আমি নিজে না পারলেও আমার বন্ধুদের সহযোগিতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করি। কারণ মানবতার গুরুত্ব দিতে আমাকে ভালো লাগে। মানবতায় আমার মূল লক্ষ্য। মানুষ মানুষের জন্য। আমরা যে যেই ধর্ম পালন করি না কেন, সকল ধর্মে মানবতার কথা বলা আছে। আমি সমাজ দর্শন অনুসরণ করি। আমরা যদি মানুষের কষ্ট অনুধাবন করতে পারি তাহলে প্রত্যেকের নিজের অবস্থান থেকে কাজ করতে পারবো।

মঙ্গলবার (১০ জানুয়ারী) রাত ৮টায় মতবিনিময় কালে রথীন্দ্রনাথ দত্ত নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমি কোন ধনী ব্যক্তি নয়। আমি গরিব ঘরে মানুষ হয়েছি।

তিনি মনে করেন, মানুষের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে গোটা দেশ বড়। ৩২ টি দেশ ভ্রমণ করেছেন। আর এই ভ্রমনের মাধ্যমে কুয়েতের টাকায় নিজ এলাকায় মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, তার মতো দশজন করে সক্ষম ব্যক্তিরা যদি স্কুলে বৃত্তি দেয়, তাহলে অনেক গরীব ঘরের সন্তানেরা শিক্ষাবৃত্তি থেকে বঞ্চিত হবে না।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম বলেন, রথীন্দ্রনাথ দত্ত মা-বাবার অনুপ্রেরণায় শিক্ষা লাভ করে আজ যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করছেন। তিনি একজন নিরঅহংকার মানুষ হিসেবে শ্রেণী পেশার সব মানুষের কল্যানে কাজ করছেন। তিনি বাঘাবাসীর গর্ব। পরবর্তীতে সচিব পদে পদোন্নতি পেয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন এই কামনা বাঘাবাসীর।

বাঘা প্রেসক্লাব এই মতবিনিময় সভার আয়োজন করে। ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বাঘা উপজেলার সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বাঘা উপজেলার সাধারণ সম্পাদক, অপূর্ব কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাঘা প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি, উপ কর কমিশনার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বাঘা প্রেসক্লাবের সদস্যগণ।

বুধবার (১১ জানুয়ারী) রাজশাহী জেলা সমিতি (ঢাকা) ও নিজ উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত।

এর মধ্যে রয়েছে- বাঘা উপজেলায় ৫০০শ’, নারায়নপুর ও বাঘা বাজারে ৪০ টি করে ৮০ টি, বাঘা পুরাতন বাসষ্ট্যান্ড ও বাঘা বাজার কুলি-শ্রমিক সমিতির প্রত্যেককে ২০টি করে ৪০ টি।

উপজেলায় কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31