IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> মুন্ডুমালা মহিলা কলেজে বঙ্গবন্ধুর ছবির উপর ঝাড়ু 

মুন্ডুমালা মহিলা কলেজে বঙ্গবন্ধুর ছবির উপর ঝাড়ু 

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর ছবির উপরে ঝাড়ু রাখা হয়েছে।

গত বুধবার দুপুর ১ টার দিকে এমন চিত্র দেখা যায়। কলেজটির অধ্যক্ষ সাবেক জেলা জামায়াত নেতার ছোট ভাই শহিদুল ইসলাম। এখবর ছড়িয়ে পড়লে অধ্যাক্ষের শাস্তির দাবিতে ফুসেঁ উঠেছেন উপজেলা বাসী। 

এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা বাজার থেকে দক্ষিণে মহিলা ডিগ্রি কলেজ। চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন। ভবনে উঠার সিড়িঁর নিচে কাগজে লিখা শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, সাদা কাগজে স্লোগান সংবলিত উপরের দুইসাইডে শহীদ শেখ রাসেল ও নিচে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি। সেই ছবির উপরে আবর্জনা পরিস্কার করা ঝড়ু রাখা হয়েছে। এমন ভাবে রাখা হয় বঙ্গবন্ধুর পুরো মুখ ঢাকা ছিল। 

জানা গেছে, বিগত ২০২২ সালে শহীদ শেখ রাসেল দিবসের দেওয়ালিকা করা হয়। দেওয়ালিকায় কালো কালিতে শেখ রাসেল দিবস ২০২২, এর ডানে বামে শেখ রাসেলের ছবি ও নিচে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর অবিসংবাদিত নেতা মহান স্বাধীনতার স্থপতি জাতির জনকের ছবি। সেই ছবির উপরেই ঝাড়ু রাখা ছিল। দেওয়ালিকায় নানান রংয়ের আরো অনেক লিখা রয়েছে। 

কলেজের সরকারি সময় সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। কিন্তু দুপুর ১ টার আগেই ছুটি হয়ে যায়। সরকারি সময় অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাতিয় পতাকা টাংগানো রাখতে হবে। কিন্তু দুপুর ১ টার দিকে পতাকা নামিয়ে মাত্র ৩ জন পিয়ন ছিলেন। তাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলাও ছিলেন।

কেউ নেই কখন ছুটি হয়েছে জানত চাইলে তারা জানান, প্রতিদিন যে সময়ে ছুটি হয় সে সময়ে হয়েছে, এর বেশিকিছুই বলতে চাননি তারা। 

অধ্যক্ষ শহিদুল নানা অনিয়মের কারণে দীর্ঘ সময় সাসপেন্ডে ছিলেন। কলেজটির নৈশ প্রহরীর চাকুরী করেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান। তিনিও চাকুরির প্রথম থেকে ডিউটি করেন না। তার পরিবর্তে অন্য জন ডিউটি করেন। নৈশ প্রহরীর ও মেয়রের বেতন ভাতা তুলেন সাইদুর।

অধ্যাক্ষ শহিদুল ইসলামের মোবাইল নম্বরে কল দেওয়া হলে তিনি জানান, এটা তোমরা করেছ, আমার পিয়ন রা দেখেছে, আমি তোমাদের নামে মামলা করব বলেও হুমকি দেন তিনি। আপনার কলেজের পিয়নদের দেখিয়ে আমি ভিডিও করেছি। আপনার কলেজের সময় বিকেল চারটা পর্যন্ত দুপুর একটার আগে কিভাবে ছুটি হয় জানতে চাইলে তিনি হুমকি দিয়ে বলেন কলেজে আসলে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31