IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

গোদাগাড়ীতে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সরকারের যুব উন্নয়ন অধিদফতরের অধীনে চালু হওয়া ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের করার দাবি অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ গোদাগাড়ী উপজেলা শাকার আয়োজনে।

রোববার (১৫ জানুয়ারী) রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ন্যাশনাল সার্ভিস পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তাব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস পরিষদ গোদাগাড়ী ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ আলম মামুন, চরআষাড়িয়াদহ ইউনিয়ন সভাপতি এসারুল ইসলাম, গোগ্রাম ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহিল বাকী, সদস্য চন্দনা রানী ও মোকাদ্দেম হোসেন প্রমূখ।

মানববন্ধন পরিচালনা করেন, ন্যাশনাল সার্ভিস পরিষদ গোদাগাড়ী শাখা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘ঘরে ঘরে চাকুরি’ বাস্তবায়নের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতরের অধীন ২০০৯-১০ অর্থবছরে ন্যাশনাল সার্ভিস নামে প্রকল্পটি চালু করে সরকার। প্রকল্পের লক্ষ্য ছিল- ‘আগ্রহী শিক্ষিত বেকার যুব ও যুবমহিলাদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা’।মাত্র ৩ মাসের প্রশিক্ষণ আর ২ বছরের কর্মসংযুক্তি ছিলো ওই প্রকল্পের মেয়াদ। ২ বছরের কর্মসংযুক্তি প্রদান করে দেশের শিক্ষিত বেকারদেকে দিয়ে জাতি গঠনমূলক কাজ করাতে পারলেও দুই বছর যথেষ্ট সময় নয় বলেই এ প্রকল্প সফলতার মুখ দেখতে পায়নি।

তিনি আরও বলেন, দুঃখজনক ব্যাপার হলো- এই প্রকল্পে প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা ১০০ টাকা এবং কর্মকালীন দৈনিক ভাতা ২০০ টাকা। সামান্য অর্থের বিনিময়ে নিয়োগপ্রাপ্ত উচ্চ শিক্ষিত ন্যাশনাল সার্ভিস কর্মীদের জীবন সাধারণ দিনমজুর ব্যক্তির থেকেও অসহায়। যে দেশে একজন দিনমজুর দৈনিক কাজের মজুরি পায় ৬০০-৭০০ টাকা, সেখানে একজন শিক্ষিত ন্যাশনাল সার্ভিস কর্মী পান ২০০ টাকা। যা একজন শিক্ষিত বেকারকে অবমূল্যায়নের শামিল। তাছাড়া একজন শিক্ষিত বেকার পরিবারের জন্য যেমন বোঝা তেমনি দেশের ও জাতির জন্য বোঝা ও হুমকি স্বরূপ। মানববন্ধন কর্মসুচি শেষে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছেন ন্যাশনাল সার্ভিস পরিষদ।

উল্লেখ, উপজেলায় ৮৩৬ জন কর্মী ন্যাশনাল সার্ভিসে বিভিন্ন দপ্তরে যুক্ত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31