IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে খাস জায়গা বন্ধক দিয়ে ভূমিদস্যু হাফেজের প্রতারণা

তানোরে খাস জায়গা বন্ধক দিয়ে ভূমিদস্যু হাফেজের প্রতারণা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে কথিত শতবর্ষী পরিবারের মদদে প্রতারণা করে এক নম্বর খতিয়ান ভুক্ত সরকারি খাস সম্পত্তি বন্ধক দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এলাকার ভূমিহীন হতদরিদ্ররা পরিবারের শেষ সম্বল গরু-ছাগল বিক্রি ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রতারকের হাতে তুলে দিয়ে এসব জমি বন্ধক নিয়ে বিপাকে পড়েছেন। তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর গ্রামে এই ঘটনা ঘটেছে। কথিত শতবর্ষী পরিবারের শরিফুল হাতুড়ের নেপথ্যে মদদে এসব অপকর্ম করা হয়েছে।

এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। স্থানীয়রা কথিত শতবর্ষী পরিবার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

জানা গেছে, তানোরের প্রকাশনগর মৌজায় জেল নম্বর ৮৭ ও এক নম্বর সরকারী খাস খতিয়ানভুক্ত ৪৫ নম্বর দাগে মোট দুই একর ৫০ শতক জমি রয়েছে। এর মধ্যে কিছু জমি ভূমিহীনদের বন্দোবস্ত দেয়া হয়েছে এবং এখানো এক একর ৭০ শতক খাস জমি রয়েছে।

গ্রামবাসী জানান, কথিত শতবর্ষী পরিবারের শরিফুল হাতুড়ের মদদে প্রকাশনগর গ্রামের মৃত হানিফ মন্ডলের পুত্র হাফেজ আলী প্রতারণা করে আলাউদ্দিনের পুত্র লাল বাবুর কাছে এক লাখ টাকায় সরকারি খাস জমি বন্ধক দিয়েছেন। অন্যদিকে গ্রামের মৃত আবির আলীর পুত্র গাফ্ফার আলী প্রতারণা করে মেরুর পুত্র রজব আলীর কাছে এক লাখ টাকায় সরকারি খাস জমি বন্ধক দিয়েছেন।

এছাড়াও এক নম্বর খাস খতিয়ানভুক্ত ১৫৭ নম্বর দাগে কবরস্থানের জায়গা দখল করে হাফেজ আলী আরসিসি পিলার দিয়ে পাকা ঘর নির্মাণ শুরু করার পাশাপাশি বিশাল টিনের ঘর নির্মাণ করেছেন। এদিকে ইতমধ্যে উপজেলা প্রশাসন এসব খাস জায়গায় আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য নির্ধারণ করেছেন। এতে সরকারি খাস জায়গা বন্ধক নিয়ে বিপাকে পড়েছেন ভূমিহীন পরিবারগুলো। তারা জায়গাও পাচ্ছেন না, আবার তারা টাকাও ফেরত দিচ্ছে না।

এবিষয়ে জানতে চাইলে হাফেজ আলী বলেন, তিনি ৮০ হাজার টাকায় এসব জমি বন্ধক দিয়েছেন। তিনি বলেন, টাকা ফেরত দেয়া না দেয়া সেটা আমি বুঝবো।

তিনি বলেন, এসব তার উপজেলা প্রশাসন জোর করে সেখানে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণ করতে চাইছে।

এবিষয়ে গাফ্ফার বলেন, তার বন্দোবস্তকৃত জমি শরিফুল হাতুড় নিয়ে তাকে এই জমি দিয়েছে। তিনি এক লাখ টাকায় বন্ধক দিয়েছেন এখন শুনছেন এসব খাস জমি।

এবিষয়ে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, প্রকাশনগর মৌজায় খাস জমি চিহ্নিত করা হয়েছে। এসব জমিতে আশ্রায়ণ প্রকল্পের ঘর করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন,সরকারি খাস সম্পত্তি বন্ধক দেবার কোনো সুযোগ নাই।

তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31