ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৪টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় থেকে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ ও রাজশাহী মহানগর যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি শাহীন আকতার রেনী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন।
আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সহ সভাপতি শাহীন আকতার রেনী।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি।
সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা। সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অন্যদিকে প্রচার মিছিল শেষে দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর যুব মহিলা লীগের পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা। সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুব মহিলা লীগ ও এর অন্তর্গত সকল ওয়ার্ড যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।


