IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীর আগমণে নীলনদ, আলোর সন্ধ্যান ও আশার আলো ক্লাস্টার নেতৃবৃন্দের সাথে মেয়রের মতবিনিময়

প্রধানমন্ত্রীর আগমণে নীলনদ, আলোর সন্ধ্যান ও আশার আলো ক্লাস্টার নেতৃবৃন্দের সাথে মেয়রের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের নীলনদ, আলোর সন্ধ্যান ও আশার আলো ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতা প্রদান, আর্থ-সামাজিক উন্নয়ন, গৃহ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। নারীর ক্ষমতায়ন হয়েছে, নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটির নামকরণ করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল চালু করা হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এর মধ্যে দিয়েই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

মেয়র বলেন, রাজশহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্প নগরী-২ এর কাজ শেষে হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। এটি চালু হলে এখানেও মানুষের কর্মসংস্থান হবে।

মেয়র আরও বলেন, রাজশাহীতে এই প্রকল্পের মাধ্যমে গৃহিত তহবিল দিয়ে ব্যাংক গঠন কাজ এগিয়ে চলেছে। যার মাধ্যমে সিডিসির সদস্যরা উপকৃত হবেন। ইউএনডিপির এলইউপিসি প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি হচ্ছে। এর মাধ্যমে আগামীতে আরও কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে কাজ করছে সরকার। এসএমই এর মাধ্যমে সরকার বিনা জামানতে ও বিনাসুদে ২ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করছে। রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৮শ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছেন। সেই প্রকল্পের মাধ্যমে রাজশাহীকে সাজানো হচ্ছে। আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় উপস্থিত হয়ে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।

সভায় বক্তব্য দেন, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিউল আলম, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

ক্লাস্টার নেত্রী সোহেলী আক্তার মিতার সঞ্চালনায় সভায় নীলনদ, আলোর সন্ধ্যান ও আশার আলো ক্লাস্টারের বিভিন্ন সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31