IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> স্বরণকালের সর্ববৃহৎ আনন্দ মিছিল নিয়ে জনসভায় এমপি ফারুক

স্বরণকালের সর্ববৃহৎ আনন্দ মিছিল নিয়ে জনসভায় এমপি ফারুক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ এমপি ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে স্বরণকালের সর্ববৃহত মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদেন। দেশ স্বাধীনের পর এই প্রথম এতলোকের মিছিলে নেতৃত্ব দেন এমপি।

রোববার (২৯ জানুয়ারী) দুপুরের আগে রাজশাহীর রাজিব চত্বর থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী নিয়ে মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদেন। আনন্দ মিছিলের আগে নেতাকর্মী দের উদ্দেশ্যে সংকক্ষিপ্ত বক্তব্য দেন ফারুক চৌধুরী।

তিনি বলেন, আপনারা শান্তি শৃংখলা বজায় রেখে প্রধানমন্ত্রীর ভাষন শুনবেন। তিনি রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দিবেন। আপনাদের মনে রাখতে হবে বিগত ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকারের সময় রাজশাহীর জনপদ ছিল বাংলা ভায়ের সন্ত্রাসের জনপদ, এই শহরে ট্রাকে করে অস্ত্র নিয়ে মিছিল করেছিল, মানুষ সারাক্ষণ আতংকে থাকত। হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হত। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এই জনপদ শান্তির জনপদে রুপান্তর হয়েছে। এরপরেই আনন্দ মিছিল জনসভার ময়দানে যোগদেন।

তানোর পৌর সদর চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, আমার জীবনে এত বড় আনন্দ মিছিল দেখিনি। প্রায় ৫০ হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেয়। এমপির মিছিল জনসভায় পৌছা মাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকে জায়গা পাইনি, রাস্তায় দাড়িয়ে দেশরত্নের বক্তব্য শোনেন। ফারুক চৌধূরী রাজনীতিতে সফল নেতা, সেটা দেশরত্ন দেখলেন।

বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন জানান, এমপি মনে করেছিল ২০-২৫ হাজার নেতাকর্মী নিয়ে জনসভায় যোগ দিবেন। কিন্তু ৫০ হাজার নেতাকর্মী হবে কল্পনাতীত। সবাই লাল ক্যাপ পড়ে জনসভায় যোগ দেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না জানান, সজাল প্রায় সাড়ে ১০ টার দিকে তানোর উপজেলার হাজার হাজার নেতাকর্মী চান্দুড়িয়া মোড়ে উপস্থিত হন। সেখান থেকে গাড়ী বহর নিয়ে রাজশাহীর রাজিব চত্বরে যাওয়া হয়। চত্বরে গোদাগাড়ী থেকেই হাজার নেতাকর্মী উপস্থিত হন। প্রায় ৫০ হাজার নেতাকর্মী লাল ক্যাপ মাথায় দিয়ে আনন্দ মিছিল নিয়ে জনসভায় যোগদেন।

তিনি আরও জানান, তানোর গোদাগাড়ী থেকে ইতিপূর্বে এত নেতাকর্মী নিয়ে মিছিল হয়েছে বলে আমার জানা নেই। তবে অবাক করার বিষয় মহিলাদের অংশগ্রহণ। বয়সের ভারে চলতে পারছেন না, তারপর এমপির ডাকে সাড়া দিয়ে বঙ্গকন্যার ভাষন শুনতে ও এক নজর দেখতে আগ্রহী সবাই। এটার কারণও আছে, তিনিই একমাত্র নেত্রী যিনি গৃহহীনদের গৃহসহ জমি বিনা টাকায় দিয়েছেন, যা বিশ্বব্যাপী প্রশংসিত।

জনসভায় প্রধানমন্ত্রী তানোর পৌর এলাকার কাশেম বাজারে এমপি ফারুক চৌধূরীর নিজস্ব জায়গায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫ তলা একাডেমিক ভবন ও ৪ তলা বিশিষ্ট ওয়ার্কসপের উদ্বোধন করেছেন। যা শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31