IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) শহীদুল ইসলামের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ জানুয়ারী রোববার দুপুরে ইউপির মালবান্ধা-ফুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৩০ জানুয়ারী সোমবার মালবান্ধা গ্রামের মৃত পরান মন্ডলের পুত্র আনসার আলী দিগর বাদি হয়ে ইউপি সদস্য শহীদুল ইসলামকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো কুড়ি জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপির মালবান্ধা মৌজায় প্রায় ১৬ বিঘা ফসলী জমির মালিক আনসার আলী দিগর দীর্ঘদিন ধরে শান্তিপুর্ণভাবে ভোগদখল করে আসছেন এবং এখানো এসব জমিতে সরিষা আবাদ রয়েছে। কিন্তু কলমা ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) সহীদুল ইসলাম বহিরাগত লাঠিয়াল বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এসব জমি জবরদখল ও ফসল নষ্ট করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৯ জানুয়ারী রোববার রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করায় গ্রামছিল প্রায় পুরুষশূণ্য। এদিন দুপুরে সহীদুল ইসলাম ও প্রকাশনগরের মাসুমের নেতৃত্বে একদল বহিরাগত লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র সজ্জিদ হয়ে এসব জমি জবরদখলের চেষ্টা করে। এসময় গ্রামের কিছু নারী-পুরুষ বাধা দিতে গেলে তার ককটেল বিস্ফোরণ করে আতংক সৃষ্টি ও সরিষাখেত নস্ট করে পালিয়ে যায়। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মালবান্ধা গ্রামের মৃত দাউদ হোসেনের পুত্র এরফান আলী, ও মৃত আব্বাস আলীর পুত্র এন্তাজ আলী বলেন, সহীদুল ও মাসুমের নেতৃত্বে আশা বহিরাগতরা এলাকার ভূমিগ্রাসী, তারা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জমি জবরদখল করে আসছে। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ইউপি সদস্য সহীদুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31