IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> বাঘায় প্রথম দিনের ক্লাসে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

বাঘায় প্রথম দিনের ক্লাসে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : প্রথম দিনের ক্লাসে এসে আনন্দে উচ্ছাসিত শিক্ষার্থীরা। সবার হাতে হাতে একটি করে গোলাপ ফুল। নবাগত শিক্ষার্থী ফারিহা সায়দাতুল জান্নাত সুপ্তি ও আসাদুজ্জামান আকাশকে আনুষ্ঠানিকভাবে ফুল তুলে দেয়ার মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের একটি করে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারী) উচ্চ মাধ্যমিক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত বিজ্ঞান, মানবিক, ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস’২৩ শুরুতে এভাবেই তাদের বরণ করে নেওয়া হয়। এমন দৃশ্য দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শাহ্দৗলা সরকারি কলেজে। কলেজ মাঠে এর আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দীক এর সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হানিফ মিয়া ও আহমেদ বেলালের সঞ্চালনায় উদ্বোধনী ক্লাসে বক্তব্য রাখেন, প্রভাষক ড. জান্নাতুল ফেরদৌস, মোস্তাফিজুর রহমান, মাইনুল ইসলাম, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সুখী পান্ডে, তাহামিদুল ইসলাম, মাসুদ রানা, মতিউর রহমান, সালাউদ্দিন শিমুল প্রমুখ।

নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, পাখি খাতুন, আফিফা আনজুম এশা ও রিসা রানী সরকার। অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তাইফুর রহমান জয়, আলী আযম, অনন্ত, তানভীর রানা।

কলেজটি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজটির শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, অধ্যয়নরত সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক জানান, বিজ্ঞান বিভাগে ১৯০ জন, মানবিক ২৬৪ জন, ব্যবসায় শিক্ষা ৫ জন উচ্চ মাধ্যমিক এ ভর্তি হয়েছে।

অপরদিকে উপজেলায় ১৯টি শিক্ষা প্রতিষ্টানের সবকটিতেই উচ্চ মাধ্যমিক শাখায় প্রথম বর্ষে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- আড়ানী ডিগ্রী কলেজ, এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজ, মোজারহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, দিঘা উচ্চ বিদ্যালয় কলেজেসহ ৫টি জেনারেল কলেজ, ৭টি এইচএসসি (বিএম) কলেজ এবং দুটি মাদ্রাসা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এ এফ এম হাসান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ভর্তি প্রক্রিয়া শেষে প্রতিটা প্রতিষ্ঠানে ক্লাস উদ্বোধন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31