IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> রাজশাহী >> দায়িত্ব নিলেন বাঘা পৌর সভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরবৃন্দ

দায়িত্ব নিলেন বাঘা পৌর সভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আগামী ৫ বছরের জন্য পরিষদে বসলেন রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের ৩জন ও সাধারণ ওয়ার্ডের ৯জন কাউন্সিলর।

বুধবার (১ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পরিষদে বসেন তারা। এর আগে সোমবার (৩০ জানয়ারী) বিভাগীয় কমিশনানেরর কার্যালয়ে শপথ গ্রহন করেন মেয়র- কাউন্সিলররা।

নির্বাচিত সকল প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মচারিসহ তাদের সমর্থক ও বিভিন্ন সংগঠন প্রধানরা। এছাড়াও ব্যক্তিগত ভাবেও ফুল দিযে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রাতাপ পান্ডে, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজসহ নির্বাচিত প্রতিনিধিদের সমর্থকগণ।

জানা যায়, পৌরসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন আক্কাছ আলী। এবারে চতুর্থ ধাপের নির্বাচনে ৫বছরের জন্য মেয়রের চেয়ারে বসলেন তিনি।

বক্তব্যকালে মেয়র আক্কাছ আলী বলেন, আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় পৌর বাসির নিকট কৃতজ্ঞ। আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে সর্বস্তরের জণগনের সহযোগিতায় স্বপ্নের পৌরসভা গঠণে কাজ করবো।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর পৌরসভার নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীকে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন- সাবিনা বেগম, হাজেরা বেগম ও মনোয়ারা বেগম।

সাধারণ কাউন্সিলর পদে- কামাল হোসেন, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, আসলাম সর্দার, মাজেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস সরকার, মমিনুল ইসলাম, শফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপির আব্দুর রাজ্জাক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031