IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যু
Home >> রাজশাহী >> রাজশাহী পুলিশ কমিশনারের সাথে রেডার নেতৃবৃন্দের মতবিনিময়

রাজশাহী পুলিশ কমিশনারের সাথে রেডার নেতৃবৃন্দের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডার) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ কমিশনারের দপ্তরে এ সাক্ষাত ও মতবিনিময় সভা করেন রেডার নেতৃবৃন্দ। এসময় রেডার পক্ষে পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সাথে পুলিশ কমিশনারকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে পুলিশ কমিশনারে সাথে রেডার নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেন।

মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, রাজশাহীতে আগেও আমি চাকরি করেছি। দীর্ঘ সময় পর হলেও আবারো রাজশাহীতে পুলিশ কমিশনার হিসাবে এসেছি। আগে রাজশাহী যা ছিল, এখন তার আমুল পরিবর্তন হয়েছে। আগে দশতলা ভবন বলতে সিএনবির মোড়ের একটি ভবনকে বোঝানো হতো। এখন যেদিকে তাকানো যায় দশ তলার বেশি উঁচুউঁচু বহুতল ভবন চোখে পড়ে।

তিনি বলেন, রাজশাহীতে নগরায়নের যে ছোঁয়া লেগেছে তা মূলত ডেভেলপারদের জন্যই সম্ভব হয়েছে। তিনি বলেন, নগরীর উন্নয়নে আমি সবার পাশে থাকবো। রেডার যেকোনো সমস্যায় পুলিশ কমিশনার পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন। রেডার নেতৃবৃন্দও পুলিশ কমিশনারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, রেডার সভাপতি ও রহমান ডেভেলপার্স এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ স ম মিজানুর রহমান কাজি, সংগঠনিক সম্পাদক ও রেডব্রিক প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর।

আরও উপস্থিত ছিলেন, তথ্য সম্পাদক ও পারফেক্ট লিভিং প্রোপ্রটিজের ব্যবস্থাপনা পচিালক এসএম সিহাব পারভেজ, প্রচার সম্পাদক আকতারুল হুদা রুমেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কবীর হোসেন, মোস্তাফিজুর রহমান, এএনবি ইউনিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান প্রমুখ।

উল্লেখ্য, প্রতারণা এড়াতে নির্ভরযোগ্য ও মানসম্মত আবাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে রেডার সদস্যদের কাছ থেকে ফ্ল্যাট কেনার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930