ধূমকেতু প্রতিবেদক : কর্মরতদের নিয়োগ ব্যতিত নতুন নিয়োগ চলবে না স্লোগানকে সামনে রেখে আজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি কর্মচারীদের চাকুরী চাকুরী সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা ও চাকুরী সরকারিকরনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন রাজশাহী কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ।
বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের ৩য় ও ৪র্থ শ্রেনীর মাস্টারোল কর্মচারী কল্যান সমিতির সভাপতি মনোয়ার হোসেন মনু ও সাধারণ সম্পাদক এহসানুল কবীর ইমন।
এসময় কলেজের প্রশাসনিক ভবনের সামনে তাদের দাবি দাওয়া তুলে ধরেন।
তারা বলেন, যে টাকা কলেজ কর্তৃপক্ষ থেকে পাই তাতে আমাদের সংসার চলেনা। ছেলেমেয়েদের লেখা পড়া করাতেও পারছিনা। তাই দেশপ্রধান দ্রুত মানবতার জীবন থেকে বাঁচাবেন। সর্বোচ্চ ৫০০০-১০০০০ টাকা বেতন দেওয়া হয় বলে জানান।


