ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২২ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন, ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।


