IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা

রাজশাহী বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জানুয়ারি ২০২৩ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশীদ এর উপস্থিতিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদের সুস্থ্যতা কামনা মাধ্যমে সভা শুরু হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান।

এসময় তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন সেচ, বৃক্ষরোপণ উন্নয়ন প্রকল্প ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এছাড়াও মাঠের সমস্যা ও তার সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গঠনমূলক ও বাস্তব সম্মত বক্তব্য শোনেন। তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ অনন্য শিখরে পৌঁছেছে। আগে বরেন্দ্র অঞ্চলে এক ফসল হতো কিন্তু বর্তমানে সরকার যেভাবে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে এবং কৃষকদের সুযোগ-সুবিধা বাড়িয়েছে তারই ফলে আজ এক ফসল থেকে তিন ফসলে পরিণত হয়েছে। বরেন্দ্র অঞ্চল যার সুফল পাচ্ছে গোটা বাংলাদেশ এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেত্রীর কারণে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রধানমন্ত্রীর তদারকির কারণে আজ বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে এমনকি খাদ্য উদ্বৃত্তে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে এবং মানুষের কৃষকের ভাগ্যের মান উন্নয়ন করতে হলে আমাদের মাঠ পর্যায় কর্মকর্তা কর্মচারীকে সবসময় সজাগ থাকতে হবে এবং ভরা মৌসুমে যেন কৃষকের কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমার আহ্বান সকল কর্মকর্তাদের কাছে তারা যেন সবসময় মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে কাজ করে এতে যেমন কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে তেমন উন্নয়ন হবে আমাদের বাংলাদেশ।

সভায় উপস্থিত ছিলেন, বিএমডিএ অতি: প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী নুর ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, প্রকল্প পরিচালক নুর আলম, নির্বাহী প্রকৌশলী সমসের আলী, মনিটরিং অফিসার আশরাফুল ইসলামসহ চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, পঞ্চগড়সহ বিভিন্ন জোনের অফিসারগণ।

এছাড়া কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক(কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31