ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) নওদাপাড়াস্থ শিশুপার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ।
সঞ্চালনা করেন, রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন সুলতান চাঁদ।


