ধূমকেতু প্রতিবেদক, তানোর : দেশব্যাপী বিএনপি জামাতের অপরাজনীতি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলের দিকে ইউপির মাদারিপুর বাজার চত্বরে ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি পরিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, ইউপির প্যানেল চেয়ারম্যান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রামানিক, ইউপি যুবলীগের সভাপতি ইউপি সদস্য তোফায়েল আহম্মেদ, সম্পাদক নির্মল।
ইউপি সৈনিক লীগের সভাপতি মজিদের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, কলমা ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, কামারগাঁ ইউপি সদস্য লুৎফর রহমান, যুবলীগ নেতা মামুন, সেচ্ছাসেবক লীগ নেতা হায়দার আলী প্রমুখ।
এসময় ইউপির ৯ ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


