IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে সেচ কমিটির নামে চাবি কেড়ে নেওয়ায় তোপের মুখে পলায়ন

তানোরে সেচ কমিটির নামে চাবি কেড়ে নেওয়ায় তোপের মুখে পলায়ন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গভীর নলকূপের পূর্বের অপারেটর মাদ্রাসা শিক্ষক হেরোইন মামলার আসামি মতিউর রহমান ফারুকের খাম খেয়ালীতে দুই বিঘা জমির করলা, মিষ্টি কুমড়া ও শশার গাছ পুড়ে ছায় হওয়া সহ সরিষা এবং কালায় গাছ পুড়ে লালচে হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামে ঘটে রয়েছে ফসল নষ্টের ঘটনাটি।

এঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক মমিনুল ইসলাম শুভ বিএমডিএ ও মুন্ডুমালা পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ দিয়েও পায়নি প্রতিকার। উল্টো অভিযোগ করায় ফারুক ও তার চাচা কাউন্সিলর আতাউর নানা ভাবে হয়রানি করছেন বলেও একাধিক কৃষকরা অভিযোগ করেন। অথচ বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ফসল হানির প্রতিকার না করে কাউন্সিলরের প্রভাবে বিতর্কিত অপারেটর ফারুককে নিয়ে কমিটির করার ঘোষনা দিলে চরম উত্তেজিত হয়ে পড়েন কৃষকরা।

এর আগে কৃষকের মতামতের ভিত্তিতে লাল মোহাম্মাদকে অপারেটর নিয়োগ দেওয়া হলে তার কাছ থেকে চাবি কেড়ে নেয়। পরে বাধ্য হয়ে চাবি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকালের দিকে ময়েনপুর গ্রামের গভীর নলকুপ সংলগ্ন জায়গায় ঘটে ঘটনাটি। মেয়র সাইদুর ও কাউন্সিলর আতাউর এবং বাতিল হওয়া অপারেটরের শাস্তির দাবিতে ফুসে উঠেছেন স্কীম ভুক্ত কৃষকরা।

সরেজমিনে গিয়ে শুক্রবার দেখা যায়, মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের ময়েনপুর মৌজায় ১৪৩৫ দাগে গভীর নলকুপ সংলগ্ন জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসে আছেন বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, মেয়র সাইদুর ও কাউন্সিলর আতাউর এবং পূর্বের অপারেটর ফারুক গংরা বসে কথা বলছেন। এসময় বিএমডিএ প্রকৌশলী কমিটি করার জন্য সকল কৃষককে তাড়িয়ে দিয়ে ফসল নষ্টকারীদের নিয়ে কমিটি করতে চান। এসময় ক্ষতিগ্রস্থ কৃষক মমিনুলসহ স্কীমভুক্ত কৃষকরা কথা বলতে চাইলে মারমুখী আচরন করেন সহকারী প্রকৌশলী ও কাউন্সিলর। এরই এক পর্যায়ে নতুন নিয়োগপ্রাপ্ত অপারেটর লাল মোহাম্মাদের কাছ থেকে ডিপের চাবি নিয়ে নেয়। পরে কৃষকদের তোপের মুখে নিয়োগপ্রাপ্ত অপারেটর লাল মোহাম্মাদকে চাবি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ক্ষতিগ্রস্থ কৃষক মমিনুলের দুই জায়গায় দুই বিঘা জমির করলা, মিষ্টি কুমড়ার গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। মমিন জানান, আমি এনজিও থেকে ঋন ও জমি লীজ নিয়ে সবজি চাষ করেছিলাম। যে সময় ফসল আসবে তার আগ থেকে পানি দিতে দেয়নি পূর্বের অপারেটর মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেন। এখন আর কোনভাবে গাছ হবে না। সবজি চাষে অনেক খরচ হয়েছে। নিয়োগপ্রাপ্ত অপারেটর সেচ দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেন, কিন্তু ফারুক প্রভাব খাটিয়ে সেচ দিতে দেয়নি এবং ড্রেন ভেঙ্গে দিয়েছে। আমি বিএমডিএ ও মুন্ডুমালা পুলিশ ফাড়িতে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। দুই বিঘা জমির সবজি নষ্ট হওয়ার কারনে নিম্মে হলেও দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি ক্ষতিপুরুন না পেলে আত্মহত্যা ছাড়া উপায় নেই। কারন এনজিওর কিস্তি নিয়োমিত দিতে হচ্ছে।

স্কীমভুক্ত একাধিক কৃষকরা জানান, গত বছরের নভেম্বর মাসে আমরা পূর্বের অপারেটরের শোষন ও সেচ হানি, ফসল নষ্ট, অতিরিক্ত সেচ হারের বিষয়ে এমপিকে অবহিত করা হলে আমাদের পছন্দের লাল মোহাম্মাদকে অপারেটরের দায়িত্ব দেন। কিন্তু পূর্বের অপারেটর শিক্ষক ফারুক চাবি দেয় না, তালা ও ড্রেন ভেঙ্গে ফেলে। ফারুকের চাচা আতাউর কাউন্সিলর ও বিএনপির প্রভাবশালী নেতা হওয়ার কারণে সেচের ড্রেন নষ্ট করে ফেলেন। শুধু তাই না গায়ের জোরে সেচ দেওয়ার নাম করে অনেকের কাছে টাকাও আদায় করে আত্মসাৎ করেন। আবার কাউন্সিলর আতাউরের গভীর নলকুপে ঘেষে জমি আছে, সেদিক দিয়ে সেচের পানি ব্যবহার হত, সেটা তিনি ভেঙ্গে ফেলেছে, তার জমিতে বাড়ির মটর থেকে সেচ দিচ্ছে। আর বাকি কৃষকরা সেচ নিতে পাচ্চেনা।

অপারেটর লাল মোহাম্মাদ জানান, বিএমডিএকে একাধিকবার বলার পর শুক্রবার ময়েনপুর গভীর নলকূপে আসেন। তিনি মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর কাউন্সিলর আতাউর ও শহরের হযরত নামের ব্যক্তিকে ডেকে তাদেরকে নিয়ে কমিটি করবেন। বাতিল হওয়া অপারেটর ফারুককে নাকি সাবেক মেয়র গোলাম রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুরের সুপারিশে সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা নাকি ডিও দিয়েছেন এবং এদের মাধ্যমে গভীর নলকূপ পরিচালনা করতে হবে বলে চাবি কেড়ে নেয়। যারা কৃষকদের শোষন করছে ও ফসল নষ্ট করেছে তারা কেন কমিটিতে থাকবে এসব কথা কৃষকরা বলামাত্র নানা ধরনের হুমকি দিচ্ছেন। কৃষকের সুবিধার জন্য ও তাদের দাবির মুখে এমপি আমাকে অপারেটর হিসেবে নিয়োগ দিতে বলেন। সে অনুযায়ী নিয়োগ দেয় আমাকে। কিন্তু মেয়র ও কাউন্সিলরের কথামত কাজ করছেন বিএমডিএ। কাউন্সিলর আতাউরের ছেলে পুলিশে চাকুরী করে এজন্য তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না। কৃষকদের সুবিধার জন্য গভীর নলকূপ। এতো বছর তারা শোষন করেছে, কৃষক যদি আমাকে না চায় সেচ্ছায় ছেড়ে দিব। কিন্তু অরাজকতা মেনে নিবে না কৃষকরা।

বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, নিয়োগপ্রাপ্ত অপারেটরের কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হয়নি। এমপি ওমর ফারুক চৌধূরী স্যারের কথামতে লাল মোহাম্মাদকে অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে, আবার পূর্বের অপারেটরকে বহাল রাখতে সদর আসনের এমপি ডিও ও সাবেক বর্তমান মেয়র চাপ দিচ্ছেন। এমপিদের কেন এসব নিয়ে রাজনীতি করতে হবে। কাকে দিলে ভালো হবে সেটা আমরা দেখব। আপনি ঘটনাস্থলে এসে কি সমাধান করলেন ও ফসল নষ্টের কারণে কি ব্যবস্থা নিলেন জানতে চাইলে তিনি জানান বিএমডিএর চেয়ারম্যান ঘটনাস্থলে যেতে বলেছিল, এমপি সাহেব সমাধান করবেন। ড্রেন ভেঙ্গেছে সেচ দিতে পারছেনা প্রশ্ন করা হলে উত্তরে বলেন এমপি দিয়েছে এমপিই সব করবেন বলে এড়িয়ে যান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31