ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন অসুস্থ্য হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় অসুস্থ্য আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেনের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


