IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীর মোহনকে রাষ্ট্রপতি সেবা পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর মোহনকে রাষ্ট্রপতি সেবা পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সেই মোহন আলী (পিভিএমএস)কে রাষ্ট্রপতি সেবা পদক, পড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ ফেব্রুয়ারি) “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩” অনুষ্ঠানে বাংলাদেশ আনসার বাহিনীর বিভিন্ন সেবা ও উন্নযন মূলক কাজের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে এই পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মচারীদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা, মমত্ববোধ প্রভৃতির দৃষ্টান্তপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত ‘বাংলাদেশ আনসার পদক’, ‘প্রেসিডেন্ট আনসার পদক’, ‘বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক’ ইত্যাদি উপাধিতে ভূষিত করে। এই বাহিনীর সদস্যরা প্রতি বছর আনুষ্ঠানিকভাবে এই সব পদক পেয়ে থাকেন।

মোহন আলী মূলত তার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য ‘প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক’-এ ভূষিত হন। তার সেবামূলক কাজ গুলোর মধ্যে রয়েছে।

  • রক্ত দান এবং রক্ত জোগাড়
  • বিনামূল্যে চিকিৎসা
  • মানবিক ডাক্তার এর চেম্বার প্রতিষ্ঠা
  • করোনা কালীন সময়ে খাদ্য প্রদান
  • শীত বস্ত্র বিতরণ
  • দরিদ্র রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে চোখের ছানি অপারেশন এবং লেন্স লাগিয়ে দেয়া
  • মানবতার দেয়াল প্রতিষ্ঠা
  • নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা
  • নলকূপ স্থাপন
  • শারীরিক প্রতিবন্ধীদের কে হুইল চেয়ার প্রদান

এছাড়াও উল্লেখযোগ্য, অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা, মমত্ববোধ প্রভৃতির দৃষ্টান্তপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেবা পদক পান মোহন আলী।

আনসার বাহিনীর এই কৃতি সদস্য রাজশাহীর কৃতি সন্তান মোহন আলী, রাজশাহীর ১৮- নং ওয়ার্ড এর মৃত আব্দুল হামিদের মেজো সন্তান।

দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত থেকে, তার এই ‘সেবা পদক’ প্রাপ্তির খবরে নিজ শহর রাজশাহীতে আত্মীয়-স্বজনসহ বন্ধু মহলসহ রাজশাহীতে খুশীর জোয়ার বইছে।

মোহন আলী এক প্রশ্নের জবাবে বলেন, আজকের এই সফলতা জীবনের শ্রেষ্ঠ অর্জন, আর এ অর্জন বয়ে আনার জন্য, আমার নিঃস্বার্থভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাওয়া, পারিবারিক সাপোর্ট ও রক্ত দাতা সহ সকল সেচ্ছাসেবক দের জন্য সহজ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31