IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাঘা পৌর সভার ঋণ সাড়ে ৫ কোটি, হিসাব মিলছেনা পৌণে ৩ কোটি টাকার

বাঘা পৌর সভার ঋণ সাড়ে ৫ কোটি, হিসাব মিলছেনা পৌণে ৩ কোটি টাকার

ধূমকেতু প্রতিবেদক, আব্দুল হামিদ মিঞা, বাঘা : রাজশাহীর বাঘা পৌরসভার কাঁধে ঋণের বোঝা প্রায় সাড়ে ৫ কোটি টাকা। পৌর হাট-বাজারের ইজারার টাকা, ভ্যাট ও আয়কর, ১৯জন কর্মকর্তা-কর্মচারির বেতন, ভবিষৎ ও আনুতাষিক তহবিল, রাজস্ব তহবিলের এডিপি, কুয়েত ফান্ড ও আইইউ আইডিপি লোন, বিদুৎ বিল, পত্রিকার বিজ্ঞপ্তির বিলসহ বিগত ৫ বছরের হিসেবে ওই ঋণ রয়েছে বলে পৌর কার্যালয় সূত্রে জানা গেছে। তবে হিসেব মিলছে না ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৯১৭ টাকার। নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণের পর এই তথ্য পাওয়া গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মেয়রের চেয়ারে বসেন নির্বাচিত মেয়র আক্কাছ আলী। এর আগে ৫ বছর মেয়রের দায়িত্বে ছিলেন সাবেক মেয়র আব্দুর রাজ্জাক। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রাজ্জাক।

জানা যায়, আব্দুর রাজ্জাকের দায়িত্ব পালনকালে পৌরসভার দু’টি হাট বাজার ইজারা দিয়ে আয় হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৭৯৫ টাকা। এর মধ্যে বাঘা হাট বাজার থেকে ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৭৩২ টাকা আর চন্ডিপুর হাট থেকে ২ কোটি ৭২ লাখ ৫হাজার ৬৩ টাকা। পৌর ফান্ডে জমা পড়েছে ২ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৫০৭ টাকা। এ হিসেব অনুযায়ী ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার ২৮৮ টাকাসহ হাট বাজারের ভ্যাট বাবদ-৫৯লাখ ১৭ হাজার ৩০২ টাকা, আয়কর ২৫ লাখ ২৫ হাজার ৩২৭ টাকা বাঁকি রয়েছে। সর্বমোট ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৯১৭ টাকা জমা পড়েনি।

বকেয়া পাওনা রয়েছে- পৌরসভার ১৯ জন কর্মকর্তা-কর্মচারির ৬ মাসের বেতন বাবদ- ৪৮ লাখ ১৭ হাজার ৪৬২ টাকা, ২১ মাসের ভবিষৎ তহবিল বাবদ-২০লাখ ৫৪ হাজার ৬৫ টাকা, ২২ মাসের আনুতষিক তহবিল ১৯ লাখ ৫২ হাজার ৭৫১ টাকা। রাজস্ব তহবিলে লোন-এডিপি হতে ৭৮লাখ ৫০ হাজার, কুয়েত ফান্ড হতে ২৭ লাখ, আইইউ আইডিপি হতে ২৩ লাখ টাকা। বিদুৎ বিল বাঁকি রয়েছে- গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ২লাখ ৩৫ হাজার ৯৯০ টাকা। এছাড়াও রয়েছে পত্রিকার বিজ্ঞাপন বিল।

বর্তমান মেয়র আক্কাছ আলী বলেন, ২০২৩ সালে ফেব্রæয়ারি মাসের ১ তারিখে আগের মেয়রের মেয়াদ শেষ হয়ে যায়। সাবেক মেয়র আব্দুর রাজ্জাক ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৯১৭ টাকার হিসাব দিতে পারেননি বলে দাবি করেছেন মেয়র আক্কাছ আলী। এর বাইরেও আরও অনেক টাকা রয়েছে এরও হিসাব নেই। এসব টাকা তাকে ফেরত দিতে হবে।

তিনি বলেন, প্রজেক্টের টাকা হতে লোন নেওয়ার কোন নিয়ম নাই। প্রজেক্টের টাকা প্রজেক্টেই খরচ করতে হবে। কিন্তু আব্দুর রাজ্জাক নিয়ম লঙ্ঘন করে টাকা তুলেছেন।

দুটি হাটের হিসেব তুলে ধরে আক্কাছ আলী বলেন, সাবেক মেয়রের সময়ে সর্বশেষ মাঘ মাসে বাঘা হাটে ২ লাখ ৫ হাজার, চন্ডিপুরে ১লাখ ৬৫ হাজার টাকা আয় দেখানো হয়েছে। আমার দায়িত্ব গ্রহণের পর ফালগুন মাসে বাঘা হাট থেকে ৩লাখ ২০ হাজার ও চন্ডিপুর হাট থেকে ৪লাখ ৭০ হাজার টাকা খাস আদায়ে ইজারা দিয়েছি। মাঘ থেকে ফালগুন মাসে দুটি হাটে টাকার ব্যবধান ৪ লাখ ২০ হাজার টাকা। সেক্ষেত্রে সহজেই বোঝা যায় কি হয়েছে আর কি হয়নি।

সাবেক মেয়র আব্দুর রাজ্জাক বলেন, পৌর সভার নির্বাচনের তফশিল ঘোষণার পর কর্মকর্তা কর্মচারিরা নিয়ম মেনে অফিস করেনি। আমিও ঠিকমতো বসতে পারিনি। যার কারণে সবকিছু বুঝিয়ে দিতে পারিনি। তার দাবি, হাট বাজার ইজারার কিছু টাকা অনাদায়ী রয়েছে। ভ্যাট-আয়করের টাকা জমা দেওয়ার দায়িত্ব যারা ইজারা নেয়, তাদের। এর সত্যতা স্বীকার করে একজন ইজারাদার মামুন হোসেন বলেন, অনেকেরই বাঁকি আছে। পরে হলেও দিতে হবে।

ইজারা, ভ্যাট-আয়করের টাকা জমা না দেওয়া প্রসঙ্গে, পৌরসভার প্রধান হিসাব রক্ষক হাসান আলী বলেন, সাবেক মেয়রের সাথে কথা বলে হয়তো জমা দেয়নি।

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মকর্তা বলেন, এসব হিসেব নিয়ে সাবেক মেয়রের স্বাক্ষর নিতে গিয়েছিলেন, কিন্তু করেননি।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর-২০২২ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। দায়িত্ব গ্রহণ করেন ১ ফেব্রুয়ারী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31